চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উন্নত বিশ্বের মতো আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ট্রাফিক পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বিশ্বের মতো আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন ডিএমপির ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম।

শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘টাফিক সচেতনতামূলক কর্মসূচী’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।

মীর রেজাউল আলম বলেন, উন্নত বিশ্বের মতো আমরাও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলব। ট্রাফিক পুলিশের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায় তা করা সম্ভব হবে।

আধুনিক পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে ইতোমধ্যে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, তারপরেও এসব মাধ্যমে রাজধানীর মাত্র ১৫ শতাংশ মানুষ চলাচলের সুযোগ পাবে। বাকি ৮৫ শতাংশের মধ্যে কিছু সংখ্যক প্রাইভেটকার বা মোটরসাইকেলে চলাচল করলেও অধিকাংশই গণপরিবহনে চলাচল করবে। তাই গণপরিবহনের শৃঙ্খলা সবচেয়ে জরুরী।

সড়কে শৃঙ্খল পরিস্থিতি ফিরিয়ে আনতে ডিএমপি’র পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা ট্রাফিক সপ্তাহ পালন করেছি, এখন ট্রাফিক সচেতনতামূলক মাস চলছে। এরপর আমরা প্রতিনিয়ত নতুন নতুন কর্মসূচী নিয়ে আসব।

সমাবেশে উপস্থিত চালক-শ্রমিকদের উদ্দেশ্য করে ডিএমপি’র ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিতে চালক-শ্রমিক থেকে শুরু করে পথচারী পর্যন্ত সকলেরই দায়িত্ব রয়েছে। সবার স্বার্থে সবাইকে আইন মানা জরুরী। মালিক ও চালক-শ্রমিকদের দায়বদ্ধতা বেশি, কারণ তাদের মাধ্যমে পরিবহন ব্যবস্থা পরিচালিত হয়।

Reneta

এসময় আরো বক্তব্য রাখেন ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মোসলেউদ্দিন আহমেদ, ট্রাফিক উত্তরের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।

বক্তারা চালক-শ্রমিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সমাবেশ শেষে ডিএমপি ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও চালক-শ্রমিকদের অংশগ্রহনে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: গণপরিবহনডিএমপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT