চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত চিকিৎসার জন্য সুবীর নন্দীকে বিদেশে নেয়ার পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে সুবীর নন্দীর জন্য গঠিত সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে শিল্পীর পরিবারকে এমনটাই জানান।

সুবীর নন্দীর পরিবারের ঘনিষ্ঠজন তৃপ্তি কর বলেন, বৃহস্পতিবার সকাল ১১ থেকে কর্তব্যরত চিকিৎসকরা উনাকে (সুবীর নন্দী) পর্যবেক্ষণ করেন। তারা লম্বা সময় বৈঠক করেন। এরপর আমাদের বলেন, রোগীর অবস্থা উন্নতির দিকে। কিডনি, ব্লাডপ্রেসার, ডায়াবেটিস এখন স্বাভাবিক পর্যায়ে আছে। তবে হার্টের অবস্থা বেশ ক্রিটিকাল। হার্টের চিকিৎসার জন্য তারা আমাদের বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের মা তৃপ্তি কর। সুবীর নন্দীর বিষয়ে তিনি আরও জানান, আজ সকালে সুবীর নন্দীর লাইফ সাপোর্টের বিভিন্ন অংশ খুলে লম্বা সময় নিরীক্ষা করেন হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসকরা। পরে আবারও লাইফ সাপোর্টেই রাখা হয়েছে। কারণ, তার হার্টের অবস্থা বেশ নাজুক।

এদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে সুবীর নন্দীর এই স্বজন বলেন, এই হাসপাতালে আরও দুই তিনদিন রাখতে হবে। অবস্থার আরেকটু উন্নতি হলেই বিদেশে নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা। তাছাড়া বিদেশে যাওয়ার বিষয়টা তো সহজ কথা নয়। এখানে প্রস্তুতি আর অর্থের বিষয় আছে। অবসরে যাওয়া একজন ব্যাংকারের (সুবীর নন্দী) কাছে কত টাকাইবা থাকতে পারে? তার ওপর মানুষটা কতটা সৎ আর সরল- সেটাও তো সবারই জানা। তবে আমাদের বিশ্বাস একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার বিশ্বাস, তিনি সুস্থ হয়ে উঠবেন শিগগিরই। আমরা সেই প্রার্থনাই করি।

দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকে ভূষিত সংগীতশিল্পী সুবীর নন্দী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাতেই তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে থাকতেই হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। এরপর তাকে দ্রুত লাইফ সাপোর্ট দেওয়া হয়।

Reneta

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিডনিলাইফ সাপোর্টলিড বিনোদনশিল্পীসিএমএইচসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT