রাজনীতি

উন্নত চিকিৎসার জন্য মওদুদ আহমদ সিঙ্গাপুরে

উন্নত চিকিৎসার জন্য মওদুদ আহমদ সিঙ্গাপুরে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। বৃহস্পতিবার  সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

মওদুদ আহমেদের ব্যক্তিগত সহকারী মো. মমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মমিনুর বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। মওদুদ আহমেদের সঙ্গে ঢাকা থেকে তার স্ত্রীর সঙ্গে গিয়েছেন।

এর আগে গত রোববার বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ওইদিন আদালতে মামলার হাজিরা দিতে গেলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।

বিষয়:মওদুদ আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…