চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদয়ন স্কুলে মধ্যযুগীয় নির্যাতনের শিকার এক শিক্ষার্থী

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৭:২২ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে, মেঝেতে ফেলে পা দিয়ে মাড়িয়ে মধ্যযুগীয় নির্যাতন করেছে এক শিক্ষক। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্কুলের অধ্যক্ষ। বলেছেন, ওই শিক্ষক’কে অবশ্যই শাস্তি পেতে হবে।

ভর্তি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত বেতন ফি আদায়ে আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

গত ১৩ এপ্রিল গণিতের শিক্ষক জাওশেদ আলম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জামিউল ইসলাম নাদিমকে পিটিয়ে রক্তাক্ত করেন। এমনকি তাকে মেঝেতে ফেলে পা দিয়ে মাড়িয়েও নির্যাতন করেন।

জামিউলের মা বলেন,‘ ওই শিক্ষক আমার ছেলেকে মারতে মারতে নিচে মেঝেতে ফেলে দেয়। তখন আমার ছেলে বলে,‘স্যার,আল্লাহর কসম আমি আপনার সম্পর্কে কোনো কিছু বলিনি। স্যার আমাকে আর মাইরেন না। এরপরও তাকে লাথি মারেন ওই শিক্ষক’।

এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বিক্ষুব্ধ অভিভাবকরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে চাইলেও তারা ব্যর্থ হন। তাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও।

অধ্যাপক আবুল বারাকাত বলেন,‘এই আচরণ শিক্ষক সুলভ নয়। এ ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি এখন পার পাওয়ার চেষ্টা করছেন’।

Reneta

কলেজের অধ্যক্ষ উম্মে সালমা বেগম বলেছেন, শিক্ষার্থী নির্যাতন করে অপরাধ করেছেন তার শিক্ষক। তিনি আরও জানান,তদন্ত শুরু হয়েছে। অতি শীঘ্রই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো’।

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থী নির্যাতন একটি অপরাধ। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,‘ কেনো এ ধরণের অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তা আমরা অবশ্যই খতিয়ে দেখবো। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শারীরিক নির্যাতন না করার নির্দেশনা রয়েছে’। এর আগে শিক্ষার্থীদের স্কুল ইউনিফরমের ছেলেদের শার্ট ও মেয়েদের কামিজের লম্বা হাতা কেটে দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেনে স্কুলটির কয়েক শিক্ষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষার্থী নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

পরবর্তী

ট্রানজিট-করিডোর সমঝোতার পথে বাংলাদেশ-ভারত

পরবর্তী

ট্রানজিট-করিডোর সমঝোতার পথে বাংলাদেশ-ভারত

‘সরকার কার কাছে মাথা নত করছে?’

সর্বশেষ

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT