চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্দেশ্য প্রণোদিত রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে রায়কে বিএনপি প্রত্যাখ্যান করছে বলে জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

তিনি বলেন, সরকার আদালতকে ব্যবহার করে এমন একটি রায় দিয়েছে, যেভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিলো।

ফখরুল বলেন, বিএনপি সরকার এই হামলার নিয়ে শুরুতেই পদক্ষেপ নিয়েছিলো। তদন্ত শুরু করেছিলো। সেসময় সাক্ষীরা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানসহ বিএনপির কারো নাম বলেননি।

কিন্তু ২০০৯ সালে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী লীগ সরকার বিএনপিকে বিতর্কিত করার জন্য দলীয় লোক আব্দুল কাহার আকন্দকে তদন্ত কর্তা হিসেবে নিয়োগ দেয় এবং এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন শুরু করে। এই কর্মকর্তা একজন আওয়ামী লীগ নেতা। মুফতি হান্নানকে নির্যাতন করে তারেক রহমানের নাম বলতে বাধ্য করে।

বিএনপি মহাসচিব বলেন, এই মামলায় অন্য কোনো সাক্ষীর কথা বলা নেই। কেউ তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষী দেয়নি। কিন্তু রাজনৈতিক কারণে তাকে জড়ানো হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ থেকে পুনরায় প্রমাণিত হলো, এই দেশে নাগরিকদের সুবিচার পাওয়ার কোনো সুযোগ নেই।

সাবেক বিচারপতি এসকে সিনহার কথাই প্রমাণ হলো, যে দেশে প্রধান বিচারপতি সুবিচার পায় না, সে দেশে সাধারণ নাগরিক কি করে সুবিচার পাবে?

ফখরুল বলেন, আমরা দেশবাসীকে সরকারের এহেন প্রতিহিংসামূলক আচরণ ও আদালতের মাধ্যমে তা কার্যকর করার অপকৌশল সম্পর্কে জনগণকে সজাগ হয়ে অনির্বাচিত এই সরকারকে হটিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

ট্যাগ: একুশে আগস্ট গ্রেনেড হামলামির্জা ফখরুলসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরোপুরি খুশি না হলেও অখুশিও না আওয়ামী লীগ

পরবর্তী

কঠোর ডায়েটে মেসির ফিটনেস চমক

পরবর্তী
সাউথ আমেরিকার ঐতিহ্যবাহী চায়ের ভক্ত মেসি

কঠোর ডায়েটে মেসির ফিটনেস চমক

রায়ের প্রতিবাদে বিএনপির ৭ দিনের কর্মসূচি

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬

দক্ষিণ কোরিয়া থেকে অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT