শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদকে সভাপতি এবং জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
শনিবার সংগঠনের ২০তম সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে ৯১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
উদীচী’র নতুন কেন্দ্রীয় সংসদে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন নাট্যকর মামুনুর রশিদ। সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনজন। তারা হলেন- অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম এবং ইকবালুল হক খান।







