চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদীচীর একবিংশ জাতীয় সম্মেলন ও গণসংগীত উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৯
বিনোদন
A A

সময়ের ভ্রান্তিতে টলো না, লড়াইটা কখনোই ভুলো না- এই শ্লোগান নিয়ে আগামী ২৮ থেকে ৩০ মার্চ গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উদীচীর একবিংশ জাতীয় সম্মেলন এবং দশম সত্যেন সেন গণসংগীত উৎসব-২০১৯।

একই সঙ্গে আয়োজিত হবে সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা।

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

২৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে উদীচী’র একবিংশ জাতীয় সম্মেলন এবং দশম সত্যেন সেন গণসংগীত উৎসবের উদ্বোধন করবেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন।বক্তব্য রাখবেন সংগঠনের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু ও কামাল লোহানী। এছাড়াও, দেশের সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন ফেডারেটিভ সংগঠনের নেতৃবৃন্দও শুভেচ্ছা বক্তব্য রাখবেন।

তিনদিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় ও তৃতীয় দিন অনুষ্ঠিত হবে উদীচী’র একবিংশ জাতীয় সম্মেলনের সাংগঠনিক পর্ব বা কাউন্সিল অধিবেশন। তৃতীয় দিন সন্ধ্যায় নির্বাচিত হবে পরবর্তী দু’বছর মেয়াদে উদীচী কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি।

Reneta

২৮ মার্চ সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে দশম সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। দীর্ঘ প্রায় দেড় মাস ধরে দেশের প্রায় সবগুলো জেলা ও বিভাগে উদীচী’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গণসংগীত প্রতিযোগিতা। তিনটি একক ও একটি দলীয়- মোট চারটি বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সারাদেশের উদীয়মান শিল্পীরা। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ২৮ মার্চ অংশ নেবেন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। ওইদিন সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে আর পরদিন সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে সনদপত্র ও শুভেচ্ছা স্মারক। আয়োজনের প্রথম দুই দিন থাকবে গণসংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মনোমুগ্ধকর পরিবেশনা। একইসাথে, নিজ নিজ পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন দেশের স্বনামধন্য গণসংগীত সংগঠন ও শিল্পীরা। এছাড়া, উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা সাহিত্যিক সাংবাদিক রণেশ দাশগুপ্ত-এর জন্মদিন উপলক্ষে গত ১২ জানুয়ারি দেশব্যাপী একযোগে আয়োজিত ‘রণেশ দাশগুপ্ত জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা’র বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেয়া হবে অনুষ্ঠানমালার প্রথম দিন।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে এদেশের কৃষক-শ্রমিক-মেহনতি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দূর করা, তাদেরকে নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন করে তোলা, এ দেশ থেকে মৌলবাদ-সাম্প্রদায়িকতা-ধর্মান্ধতা ও মুক্তিযুদ্ধের চার মূলনীতির পরিপন্থী সকল অপশক্তিকে দূর করা এবং আবহমান বাংলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী নানা লোকজ সংস্কৃতির সংরক্ষণ, প্রচার ও প্রসারে কাজ করে আসছে উদীচী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদীচী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT