চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদযাপনের ‘আক্কেলসেলামি’ দিতে হচ্ছে না বুন্দেসলিগার হার্থাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ন ১৮, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কথা ছিল মাঠে মানতে হবে সামাজিক দূরত্ব। মাঠে ফেলা যাবে না থুতু, গায়ে গা লাগিয়ে করা যাবে না গোল উদযাপন। বুন্দেসলিগার দল হার্থা বার্লিন সামাজিক দূরত্ব তো মানেইনি, গোলের পর করেছে নিয়মের বাইরে উল্লাস। তাতে জরিমানা গোনার কথা দলটির। সুখবর হচ্ছে, কোনো জরিমানা করছে না জার্মান ফুটবল লিগ (ডিএফএল)।

করোনাভাইরাসের কারণে দুই মাসের জন্য থমকে যাওয়ার আগে ২০১৯-২০ মৌসুমের বুন্দেসলিগা পয়েন্ট টেবিলে অবনমন অঞ্চলের কাছে ছিল হার্থা বার্লিন। শনিবার দর্শকহীন খেলা শুরুর পর টেবিলের নয়ে থাকা হফেনহেইমকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়ে একলাফে ১১তম স্থানে উঠে এসেছে দলটি। অন্তত পরের মৌসুমের অবনমন ঠেকাতে পেরেছে।

সেই উল্লাসেই কিনা প্রতিবার গোল করার পর গায়ে গা লাগিয়ে বুনো উদযাপন করতে দেখা গেছে হার্থার সব ফুটবলারকে। সামাজিক দূরত্বের তোয়াক্কাও করেননি তারা।

তারপরও দলটিকে কিছু বলবে না ডিএফএল, ‘গোল উদযাপনের ব্যাপারে দলটিকে পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে কোনো জরিমানা করা হবে না।’

নিয়ম ভেঙে কেন উদযাপন? ম্যাচ শেষে হার্থা কোচ ব্রুনো লাব্বাদিয়াকে প্রশ্ন করতেই মিলল, ‘গোল উদযাপন ফুটবলেরই অংশ। আমরা সবসময় খেলোয়াড়দের করোনা পরীক্ষা করাচ্ছি। এ কারণেই আমরা গোল উদযাপন করতে পেরেছি। যদি গোল উদযাপন করতে দেয়া না হয় তবে খেলাটাকেই ধ্বংস করা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুন্দেসলিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চলছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ

এপ্রিল ৯, ২০২৬

আবারও বন্ধ হরমুজ প্রণালী

এপ্রিল ৯, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

এপ্রিল ৯, ২০২৬
ছবি সংগ্রহ: এন রাশেদ চৌধুরী

জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT