৩ হাজার ৩শ’ ২৬ কোটি টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পের জন্য মোট ব্যয়ের ৩৫৪ কোটি টাকা আসবে প্রকল্প সাহায্য হিসেবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পও রয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ১ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকার ৮২ বর্গকিলোমিটার এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা নির্মাণে খরচ হবে ওই টাকা।
মুন্সিগঞ্জের গজারিয়াতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনে দেয়া হয়েছে ৫শ’ ৪ কোটি টাকা।








