চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরা গণভবন থেকে মোনায়েম খানের নাম অপসারণ

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৭:২৮ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৭
অন্যান্য
A A

নাটোরের উত্তরা গণভবন থেকে স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়েছে। জনগণের দাবির মুখে শনিবার সকালে নামফলকটি অপসারণ করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম শিমুল, আবুল কালাম ভা রপ্রাপ্ত জেলা প্রশাসক ড. আজাদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার আহবায়ক উমা চৌধুরী জলি এবং নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

উত্তরা গণভবন থেকে মোনায়েম খানের নামফলক অপসারণের জন্য জনগণের আবেদনে গত ২৯ জুন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠির আলোকেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনা গত ৫ জুলাই নাটোরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমানের কাছে এসে পৌঁছায়।

চিঠিতে নাটোর জেলার উত্তরা গণভবন হতে স্বাধীনতা বিরোধী কুখ্যাত রাজাকার মোনায়েম খান এর নামফলক নাটোর জেলা প্রশাসনের সহায়তায় অপসারণ করে তা মন্ত্রণালয়কে জানানোর জন্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়।

নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই অপসারণের দিন ঠিক করা হলেও সেদিন তা হয়নি। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ মুক্তিযোদ্ধাদের দাবির মুখে শনিবার সকালে মোনায়েম খানের নামফলকটি উত্তরা গণভবন থেকে অপসারণ করা হয়।

ভিডিওতে দেখুন যেভাবে অপসারিত মোনায়েম খানের নামফলক

ট্যাগ: উত্তরা গণভবনমোনায়েম খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশাল বুলসে খেলতে চাননি মুশফিক

পরবর্তী

শখ আর নিলয়ের বিয়ে ভেঙে গেছে?

পরবর্তী
নিলয় ও শখের বিয়ের ছবি

শখ আর নিলয়ের বিয়ে ভেঙে গেছে?

অঞ্জনা, শাবানা ও রোজিনা

​একই ফ্রেমে চলচ্চিত্রের তিন জনপ্রিয় নায়িকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT