চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় ৫০০ পরিবারের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২১
রাজনীতি
A A
উত্তরায় যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার সকল শহীদ স্মরণে ৫০০ অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন সংলগ্ন বালুর মাঠে এ খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুদ্ধবিধ্বস্ত নবজাতক বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতা চেয়েছিলেন ‘সোনার মানুষ’। দেশের যুবসমাজকে সোনার মানুষ রূপে গড়ে তুলতে বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মণি যুবলীগ গঠন করেন। দেশের অর্থনৈতিক মুক্তি ও অবকাঠামোগত উন্নয়ন কাজে ঐক্যবদ্ধ যুবসমাজ দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশগঠনে ভূমিকা রাখবে- এমনটিই ছিল যুবলীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের প্রিয় নেত্রীর এগিয়ে যাবার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই যুবলীগ কাজ করে যাচ্ছে।

তুরাগ থানা যুবলীগ এর আহ্বায়ক শ্রী নিত্য চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, মানব সেবাই রাজনীতির মূল অনুষঙ্গ। শোকাবহ এই আগস্ট মাসে যুবলীগের নেতাকর্মীরা করোনার এই মহাসংকটে মানব সেবায় আত্মনিয়োগ করেছে। আর অন্য দিকে বিএনপি জামাত করছে দেশধ্বংসের ষড়যন্ত্র। দেশের জনগণকে নিরাপদ রাখতে যুবলীগের নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের ব্যাপারে সদা সজাগ থাকতে হবে। করোনার এই মহা সংকটে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনার শুরু থেকে যুবলীগ সারাদেশে কাজ করে যাচ্ছে। প্রতিটি দুর্যোগে যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে।

এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, সহ-সম্পাদক আবদুর রহমান জীবন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামালসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন নেতৃবৃন্দ।

ট্যাগ: যুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুদক সম্পত্তি জব্দ বা ক্রোক আদেশ দিতে পারে না

পরবর্তী

একদিনে ভ্যাকসিন নিলেন ৫ লাখের বেশি মানুষ

পরবর্তী
বাংলাদেশে গণভ্যাকসিন প্রদান কর্মসূচি চলাকালে একজন ব্যক্তি টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ভ্যাকসিন নিলেন ৫ লাখের বেশি মানুষ

টাকা শোধ না করলে ক্রেডিট কার্ডে আগের মত সুদ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT