চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় লায়ন্স ক্লাবের ডেঙ্গু সচেতনতা ও অক্টোবর সেবা সপ্তাহ উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২১
অন্যান্য
A A

বৈশ্বিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব প্রতিবছরের মতো এবারও পালন করছে অক্টোবর সেবা সপ্তাহ। কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ অক্টোবর শুক্রবার ঢাকার উত্তরায় দিনব্যপী ডেঙ্গু সচেতনতা তৈরি এবং বিনামূল্যে মশার কয়েল বিতরণসহ, ফ্রি ডেন্টাল চেকআপ, রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন করে।

লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫এ ওয়ান এর আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা এক্সেল এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। কসমো গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠান লোপারেক্স কোটিং ইন্ডাষ্ট্রিজ অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে।

উত্তরার নলভোগে অবস্থিত কসমো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লোপারেক্স কোটিং ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গনে দিনব্যপী এসব কর্মসূচি পালিত হয়। এ সময় বৃক্ষরোপন, গাছের চারা বিতরণ এবং বিনামূল্যে খাবারও বিতরণ করা হয়।

লোপারেক্স কোটিং ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত সহস্রাধিক মানুষের মধ্যে দিনব্যপী এই সেবা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম। তিনি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ডেঙ্গু রোগ সংক্রান্ত সচেতনতা তৈরি এবং কসমো গ্রুপের সৌজন্যে এ এম মশার কয়েল বিতরণ করেন।

উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের গভর্নর স্থপতি লায়ন নিখিল চন্দ্র গুহ, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটির প্রেসিডেন্ট লায়ন ফারাহ হাসান এমজিএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেল এর প্রেসিডেন্ট মোঃ শফিকুর রহমান। এসময় কসমো গ্রুপের চেয়ারম্যান জহির উদ্দীন হায়দার, কসমো কনজুমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া হায়দার তমা, কসমো গ্রুপের নির্বাহী পরিচালক লায়ন নাঈম হায়দারসহ লায়ন্স ক্লাবের উর্ধ্বতন নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মানবতার সেবায় লায়ন্স ক্লাবের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, আগে লায়ন্স ক্লাব বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ সামাজিক কার্যক্রম করলেও এখন এর পরিধি আরও ব্যপক ও বিস্তৃত। তারা লায়ন্স ক্লাবের এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে বিত্তশালী ও সামর্থ্যবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।

Reneta

উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এটি ১৯১৬ সালে মেলভিন জন্স কর্তৃক শিকাগোতে প্রতিষ্টিত হয়। ২০১৫ সালের মধ্যে বিশ্বের ২০০টি দেশে ১.৪ মিলিয়ন সদস্য নিয়ে ৪৬০০০ হাজার স্থানীয় ক্লাব গঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্টের ওয়ার্ক ব্রুক, ইলিয়ন্স এ অবস্থিত। যুক্তরাষ্ট্রের ডালাসে ১৯১৭ সালের ৮ অক্টোবর সংগঠনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লায়ন্স ক্লাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT