চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তমকুমারের গ্রাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৭
বিনোদন
A A
উত্তমকুমার

উত্তমকুমার

হাওড়ার জগৎ বল্লভপুরের গোহালপোতা। এই নামটি আছে শুধু কাগজে। সবার কাছে এর আরেকটি নাম আছে, উত্তমকুমারের গ্রাম। এই গ্রামে কলকাতার চলচিত্র নির্মাণ ও পরিবেশন সংস্থা চণ্ডীমাতা ফিল্মসের কর্ণধার প্রয়াত সত্যনারায়ণ খানের বাড়ি।

সত্যনারায়ণবাবুর ব্যক্তিগত সখ্যতা ছিল উত্তমকুমারের সঙ্গে। সেই সূত্রেই চণ্ডীমাতা ফিল্মসের অনেকে সিনেমার কেন্দ্রীয় চরিত্র ছিলেন উত্তমকুমার। সেই সব ছবির অনেক দৃশ্যের শুটিং হয় গোহালপোতায়। এই গ্রামের মাঠ, গাছপালা, নদীর ছবি তোলা রয়েছে ‘ধন্যি মেয়ে’, ‘সন্ন্যাসী রাজা’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’, ‘কমললতা’, ‘হার মানা হার’, ‘বনপলাশীর পদাবলি’র মতো অনেক ছবিতে।

উত্তমকুমারের থাকার জন্য গোহালপোতায় বিলাসবহুল বাড়ি তৈরি করেন সত্যনারায়ণবাবু। তার পুত্রবধূ মৃদূলা খান জানান, তিনতলা ওই বাড়িতে প্রথম শ্রেণীর হোটেলের মতো সুবিধা ছিল। সত্যনারায়ণবাবু এবং তার দুই ছেলে এখন আর নেই। বড় পুত্রবধূ মৃদূলা খান থাকেন কলকাতায়। তবে গোহালপোতার ওই বাড়ি এখনো খান পরিবারের মালিকানায় রয়েছে।

মৃদুলা খান বলেন, ‘উত্তমকুমার টানা ৩০ বছর আমাদের বাড়িতে এসে়ছেন। শেষ এসেছিলেন ১৯৮০ সালে, ‘প্রতিশোধ’ ছবির শুটিং করতে। আমি বিভিন্ন সময়ে তার জন্য শরবত করে নিয়ে গেছি। তিনি বেশির ভাগ সময়ে অভিনয়ের চিন্তায় বুঁদ হয়ে থাকতেন। ডাকলে মনে হত হঠাৎ ঘুম ভেঙে উঠলেন।’

গোহালপোতার সেই বাড়ি
গোহালপোতার সেই বাড়ি

মহানায়কের স্মৃতি এখনো টাটকা স্থানীয় বাসিন্দা সরস্বতী পালের মনে। তিনি বলেন, ‘১৯৭৪ সালে এখানেই হয়েছিল “বনপলাশীর পদাবলী” সিনেমার শুটিং। আমার তখন সদ্য বিয়ে হয়েছে। পাড়ার অন্য মহিলাদের সঙ্গে উত্তমকুমারকে দেখতে এসেছিলাম।’

সত্যনারায়ণবাবুর মৃত্যুর পর তাদের ব্যবসায় কিছুটা ভাটা পড়ে। কমে আসে ছবির শুটিং। এখন একেবারেই বন্ধ।

Reneta

উত্তমকুমারের জন্মদিন আর মৃত্যুদিন উপলক্ষে অনুষ্ঠান হয় ওই বাড়ির সামনে। সেখানে আসেন গ্রামবাসী। কলকাতা থেকে আসেন মৃদুলা খান। কিন্তু উত্তমকুমারের মৃত্যুর ৩৭ বছর পরও এই গ্রামকে পর্যটন মানচিত্রে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়নি। এবার সেই দাবিতেই সরব স্থানীয় বাসিন্দারা।

আজ মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন। আজকের এই দিনে তাদের দাবি, উত্তমকুমারের স্মৃতিবিজড়িত এই গোহালপোতায় সিনেমাকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠুক।

লেখা: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তমকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT