৭০তম কান উৎসবের আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন। প্রথম দিনের মত আজও দীপিকা কানের মুহূর্তগুলোর ছবি শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। আজ তিনি পড়েছেন হলুদ একটি পোশাক। হলুদে সূর্যের মতই ঝলমলে দেখাচ্ছে তাকে।
উজ্জ্বল হলুদ রঙের ফিগার হাগিং পেনসিল ফিট পোশাকটি ডিজাইন করা হয়েছে বেল স্লিভ এবং হাই নেক দিয়ে। চুল পনিটেল করেছেন দীপিকা। লরিয়েল ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করে সেজেছেন এই তারকা।
সকালেও একটি ছবি পোস্ট করেছিলেন দীপিকা। সেখানে তাকে নাস্তা খেতে দেখা যাচ্ছে। নাস্তা খেতে খেতেই নেইল পলিশ লাগানোর কাজটি সেরে রাখছিলেন দীপিকা। ইন্ডিয়া টুডে।










