চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলের ছড়াছড়ি

আদিত্য শাহীনআদিত্য শাহীন
১:৪৬ পূর্বাহ্ন ০৮, মে ২০১৫
বাংলাদেশ
A A

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভিন্ন কৌশলে নকল চলছে। মোবাইলে প্রশ্নের স্ন্যাপশট বা ছবি পরীক্ষা শুরুর আগেই ছড়িয়ে যাচ্ছে নির্দিষ্টসংখ্যক পরীক্ষার্থীর হাতে। তারপর উত্তরপত্র তৈরি করে নিয়েই ঢুকছে তারা পরীক্ষার হলে।

বৃহস্পতিবার রাজধানীর বিজ্ঞান কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান পরীক্ষা শুরুর আগেই বহু সংখ্যক পরীক্ষার্থীকে মোবাইলে পাওয়া প্রশ্নপত্র নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়।

এক ছাত্রীর অভিভাবক চ্যানেল আই অনলাইন ডট কমকে জানান, সকাল নয়টার মধ্যেই অনেক ছাত্রীর মোবাইলে পৌঁছে যায় এমসিকিউ প্রশ্নপত্র। তারপর অভিভাবক, শিক্ষার্থী এবং বহিরাগত অনেককেই জোট বেঁধে উত্তরপত্র তৈরি করতে ব্যস্ত হয়ে ওঠেন। বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট।

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রী জানান, প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষা শুরুর কমপক্ষে ঘন্টাখানেক আগে মোবাইলে প্রশ্নপত্র ফাঁস ও এই হট্টগোল দেখা যায়। আগেই প্রশ্নপত্র পাওয়ার বিষয়টি কোনো কোনো পরীক্ষার্থী গর্বের বা অহংকারের সঙ্গে উল্লেখ করছেন। এতে হতাশ হতে হচ্ছে তাদেরকে যারা আগাম প্রশ্নপত্র পাবার আশা করে না।

ওই ছাত্রী আরো জানান, প্রথম পরীক্ষার দিন থেকেই ঘটছে মোবাইলে প্রশ্নপত্র ফাঁসের একই ঘটনা। পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রশ্নপত্র সরবরাহকারী, নিরাপত্তাকর্মী অথবা শিক্ষক এর সঙ্গে জড়িত থাকতে পারে। সরকারের উচিৎ এ ব্যাপারে তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা।

Jui  Banner Campaign
ট্যাগ: উচ্চ মাধ্যমিক পরীক্ষানকলপরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT