চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ মাধ্যমিকে দুই লক্ষাধিক শিক্ষার্থীর ঝড়ে পড়ায় নীতি নির্ধারকদের গাফিলতি রয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

মাধ্যমিকে উত্তীর্ণ হয়েও এবার ২ লাখ ৪২ হাজার ৪২ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে এখনও আবেদন করেননি, যাদের বেশিরভাগই ঝরে পড়বে বলে বোর্ড কর্মকর্তারা আশঙ্কা করছেন।

গণমাধ্যম থেকে জানা এ তথ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ মনে করেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুই লক্ষাধিক শিক্ষার্থী ঝরে পড়ার সম্ভাবনায় সরকার সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের গাফিলতি আছে।

সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীদের ঝরে পড়া নিয়ে এ উদ্বেগ প্রকাশ করেন।

শনিবার ২৫ মে সকালে যৌথ বিবৃতিতে বলেন, ”আমরা সব সময়ই সর্বজনীন,গণমুখী, বিজ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার দাবি করেছি। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র নিপীড়ণমূলক-সাম্প্রদায়িক শিক্ষা কাঠামো, নীতি অনুসরণ করছে।

এরই ফলশ্রুতিতে এ বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অচিরেই এসব নীতির পরিবর্তন না করলে সারা দেশের শিক্ষার্থীরা এসব নীতিসংস্লিষ্ট কাঠামো ও মন্ত্রণালয়ের আমলাতন্ত্র ছুঁড়ে ফেলবে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘ব্যাপক জনগোষ্ঠী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। দেশে শিক্ষা পরিণত হয়েছে পণ্যে। সেইসাথে যারা মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিকে শিক্ষার অধিকারের দাবি রাখে তাদেরকে সুকৌশলে শিক্ষাজীবন থেকে সরিয়ে ফেলা হচ্ছে।’

Reneta

তারা দাবি করেন, কলেজের আসন সংকটের সমাধান করে এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা তৈরি করে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অচিরেই কলেজে পড়ার অধিকার দিতে হবে।

গতকাল ২৪ মে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ জানান, ২৩ মে মধ্যরাত পর্যন্ত ১৪ লাখ ১৫ হাজার ৮২৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তি হতে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন। তবে এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী পাস করেছেন। শিক্ষার্থীদের একটা বড় অংশ এখনো আবেদন করেননি।

ঢাকা বোর্ডের এ কলেজ পরিদর্শক বলেন, ‘যারা আবেদন করেননি তাদের অনেকেই শিক্ষা জীবন থেকে ঝরে পড়বে। এর মধ্যে কেউ কেউ দেশের বাইরেও পড়তে যাবেন’। তবে কলেজে ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কিছু শিক্ষার্থী একাদশে ভর্তি হতে আবেদন করবেন বলে মনে করছেন তিনি।

কলেজ পরিদর্শক জানান, এবার কলেজে ভর্তি হতে ১০ লাখ ৫২ হাজার ১৮৪ জন অনলাইন এবং ৩ লাখ ৭৪ হাজার ২২২ জন এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT