বাংলাদেশ

উচ্চ মাধ্যমিকের ফলাফল রোববার

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের লোগো, গৌণ কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল লোগো, যেখানে মানচিত্র ও দেশের নাম রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল রোববার প্রকাশ করা হবে।

বাসস জানিয়েছে, রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বেলা সাড়ে ১১টায় এইচএসসি ফলাফল সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

করোনা ভাইরাস পরিস্থিতিতে ১১টি শিক্ষা বোর্ডে বিভাগ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিষয়:এইচএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…