চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ ঝুঁকিতে দেশের সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ০৭, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে গণমাধ্যমের, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের, স্বাধীনতার সংকোচন বিষয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে) বৈশ্বিক অনুষ্ঠানে  উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এই বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’র গ্লোবাল কনফারেন্স  ২ থেকে ৪ মে ২০২২  পর্যন্ত লাতিন আমেরিকার দেশ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। এতে ৮৬টি দেশের প্রায় এক হাজার অংশগ্রহণকারী বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একত্রিত হন। তিন দিনের এই আয়োজনে অনলাইন এবং অফলাইনে ৬০টিরও বেশি সেশনে যোগ দিতে ৩ হাজার ৪০০ জন নিবন্ধন করেন।

গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে দুনিয়াজুড়ে কাজ করা পার্টনার এবং স্টেকহোল্ডারদের জন্য এই সম্মেলন একটি কার্যকরী প্ল্যাটফর্ম। ডিজিটাল যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর সমাধান চিহ্নিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও গোপনীয়তার ওপর নজরদারি বৃদ্ধির ফলে সৃষ্ট হুমকি মোকাবেলার জন্য সুনির্দিষ্ট সমাধান তৈরি করা এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে বেশ কয়েকজন বক্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা উচ্চ ঝুঁকিতে রয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সম্মেলনে আর্টিকেল নাইনটিন ‘ইক্যুয়ালি সেইফ: টুওয়ার্ডস অ্যা ফ্যামিনিস্ট অ্যাপ্রোচ টু দ্যা সেফটি অব জার্নালিস্ট’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আলোচনায় আর্টিকেল নাইনটিনের আমন্ত্রণে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, নারী কর্মীর নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমগুলোতে গাইডলাইন না থাকা একটি বড় চ্যালেঞ্জ। মিডিয়া হাউসে যখন কার্যকর ‘যৌন হয়রানি প্রতিরোধ নীতি’ থাকে না, তখন দায়মুক্তির সংস্কৃতি বেড়ে যায়। এজন্য সাংবাদিকদের আইনী সহায়তা প্রয়োজন; তবে কেবল ঐচ্ছিক সহায়তার (প্রো বোনো) ওপর সাংবাদিকরা নির্ভর করতে পারেন না। গণমাধ্যমগুলোতে সাংবাদিকদের জন্য আইনি সহায়তা একটি বাধ্যতামূলক সুবিধা হিসেবে প্রদান করতে হবে।

অনুষ্ঠানে আর্টিকেল নাইনটিন, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত গণমাধ্যমে বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবনতিশীল অবস্থানের বিষয়ে সর্বোচ্চ উদ্বেগ প্রকাশ করে। ২০২১ সালে ১৫২ তম থেকে ১৮০ টি দেশের মধ্যে ১৬২ তম হিসেবে বাংলাদেশের র‌্যাঙ্কিং দেশটিকে এই অঞ্চলে ‘খুব খারাপ’ অবস্থানে রেখেছে। এই অবস্থান দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশকে এমনকি পাকিস্তান এবং শ্রীলঙ্কা থেকেও পিছিয়ে দিয়েছে।

এই প্রসঙ্গে আর্টিকেল নাইনটিন দক্ষিন এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘’এই বছর ইউনেস্কোর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল অবরোধে সংবাদমাধ্যমের স্বাধীনতা’। এই ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে সবচেয়ে খারাপ উদাহরণগুলোর একটি। আর্টিকেল নাইনটিন গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবনমনের বিষয়ে উদ্বিগ্ন। এই সূচকে বাংলাদেশ ১০ ধাপ পিছিয়েছে, যা দেশের জন্য বিব্রতকর।’’

Reneta

তিনি বলেন, ‘‘ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যম ও ইন্টারনেট উভয়ের স্বাধীনতার জন্যই হুমকি। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের ঠিক আগে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছিল। একই পথ অনুসরণ করে এবার আগামী জাতীয় নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট নিয়ন্ত্রণের জন্য সরকার নতুন প্রবিধান প্রণয়নের উদ্যোগ নিয়েছে।’’

ফারুখ ফয়সল আরও বলেন, “সংশ্লিষ্ট মন্ত্রী কর্তৃক এই সূচক বা মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ, বিবৃতি প্রত্যাখ্যান প্রকৃতপক্ষে কোন সমাধান নয়। বরং সূচকের মাধ্যমে উত্থাপিত সমস্যাগুলোর নিবিড় পর্যালোচনা করা এবং প্রয়োজনে পরিস্থিতির উন্নতির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়াই সরকারের দায়িত্ব।’’

তিনি বলেন, ‘‘আমরা অবনতিশীল পরিস্থিতির বিষয়ে সরকার, নীতি নির্ধারক এবং নির্বাহী সংস্থাগুলির নিবিড় মনোযোগ আকর্ষণ করছি এবং এই ইস্যুতে উচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান পরিস্থিতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই। এছাড়াও আমরা সরকারকে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি তাদের প্রতিশ্রুতিকে সম্মান করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিতে চাই।’’

আর্টিকেল নাইনটিন সাংবাদিক এবং গণমাধ্যম যোগাযোগকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংস্থাটির বৈশ্বিক গবেষকদের তৈরি তিনটি ব্যবহারিক নির্দেশিকা ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করেছে। এগুলো হলো- (১) সাংবাদিক এবং সামাজিক যোগাযোগকারীদের বিরুদ্ধে আক্রমণ নিরীক্ষণ এবং নথিভুক্ত করার জন্য একটি ইন্টারনেকশনাল জেন্ডার নির্দেশিকা, (২) ইন্টারসেকশনাল জেন্ডার অ্যাপ্রোচ ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে হামলাজনিত মামলার বিষয়ে অ্যাডভোকেসি করা এবং (৩) সুরক্ষা প্রশিক্ষণের জন্য একটি ইন্টারসেকশনাল জেন্ডার গাইড।

আর্টিকেল নাইনটিন সরকারী সংস্থা, মিডিয়া হাউস এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাংবাদিক ও গনমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়ে বৈশ্বিক রেজুলেশন, ঘোষণা এবং প্রতিশ্রুতি মেনে চলার জন্য এবং সাংবাদিক ও মিডিয়া কর্মীদের জন্য অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই একটি নিরাপদ এবং আরও সক্ষম পরিবেশ তৈরি করার আহ্বান জানায়। একই সঙ্গে প্রতিটি নাগরিকের নির্ভরযোগ্য এবং জীবন রক্ষাকারী তথ্যের অধিকার রক্ষায় ভূমিকা রাখারও আহ্বান জানায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্টিকেল নাইনটিনগণমাধ্যমের স্বাধীনতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রেন্ডিং শীর্ষে ‘রকস্টার’, সমালোচকও মুগ্ধ!

মে ৬, ২০২৬

বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা: সংকট, বৈষম্য ও সম্ভাবনার সন্ধিক্ষণ

মে ৬, ২০২৬

বায়ার্ন-পিএসজি মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ৬, ২০২৬

যে শর্তে বিজয়ের টিভিকের পাশে রাহুলের কংগ্রেস

মে ৬, ২০২৬

পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ ৯ মে

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT