চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চাঙ্গ সংগীত উৎসবের নতুন ভেন্যু আবাহনী মাঠ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

উচ্চাঙ্গ সংগীত উৎসবের জন্য রাজধানীর আবাহনী মাঠ বরাদ্দ পেয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, তারা ২৬ থেকে ৩০ ডিসেম্বর ওই উৎসবের জন্য আবাহনী মাঠের বরাদ্দ পেয়েছেন, তাই এখন অন্যান্য প্রস্তুতি শুরু হয়ে যাবে।

এখন তাদের শুধু উৎসবের ভেন্যু পরিবর্তনের জন্য সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি অনুমতিপত্র লাগবে। আগে উৎসব ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়ামের অনুমতি নেওয়া ছিল, এখন সেখানে পরিবর্তন আসায় নতুন একটি অনুমতি লাগবে।

তবে, একে খুব জটিল কিছু মনে করছে না বেঙ্গল ফাউন্ডেশন। কারণ, মূল উৎসব আয়োজনে সরকার তাদের অনুমতি দিয়েই রেখেছে, সেখানে শুধু ভেন্যু পরিবর্তনে আনুষ্ঠানিক একটি অনুমতির প্রয়োজন।

এর আগে ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ বাতিলের ঘোষণা দিয়ে আবুল খায়ের লিটু সাংবাদিকদের বলেন, সরকারের হয়তো আরও অনেক বড় পরিকল্পনা আছে। আর সে কারণেই হয়তো এবার উনারা আমাদের আর্মি স্টেডিয়ামটি বরাদ্দ দিতে পারেননি। আর এই কারণেই সবকিছু গুছিয়ে আনার পরেও আমরা উৎসবটি বাতিল করতে বাধ্য হলাম।

তিনি আরও বলেন, আমরা যে সময় উচ্চাঙ্গসংগীতের উৎসবটি করবো সেসময় হয়তো এখানে সরকারের আরও বড় কোনো প্ল্যান আছে। উৎসবটি হচ্ছে না বলে সেজন্য আমি কষ্ট পাচ্ছি। এই কষ্টটা এমন কষ্ট যা শেয়ার করতে আমার খারাপ লাগবে না, হয়তো একটু বেশী ইমোশনাল হয়ে যাবো। এভাবেই বলছিলেন আবুল খায়ের। এরপর মঞ্চের ডায়াজে দাঁড়িয়েই কেঁদে ফেলেন তিনি। কয়েক মুহূর্ত চুপ থাকেন। এরপর আবার বলতে শুরু করেন উচ্চাঙ্গসংগীত উৎসবটির বাতিল হওয়া নিয়ে। এই উৎসবটির সঙ্গে তার যে ইমোশন জড়িত তা কোনো অংশে নিজের ছেলে হারানোর শোকের চেয়ে কম নয় বলেও জানিয়েছিলেন এই সংগঠক।

Reneta

আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের জন্য সমস্ত আয়োজন গুছিয়ে নিয়েছিলেন আয়োজকরা। নভেম্বরের শেষ সপ্তাহে আয়োজনটি ঘিরে বিদেশি শিল্পীদেরও দাওয়াত দেয়া সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু শেষ সময়ে এসে আর্মি স্টেডিয়ামে জায়গা না পাওয়ায় অনুষ্ঠানের ৬ষ্ঠ আসরটি বাতিল করা হয়েছিল।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT