চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চৌরাসিয়ার দিনে আকাশের চাঁদটাও হেসেছিল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:৫২ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
বৃদ্ধ লোকজনের হাতে বাঁশি বাজানোর দৃশ্য, বাংলা সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার রাত। ধানমন্ডির আবাহনী মাঠে হাজার হাজার দর্শক। মধ্য পৌষের কোয়াশাচ্ছন্ন শীত ছুঁয়ে যাচ্ছে সবাইকে। আর পশ্চিমাকাশে সুবিশাল এক ফ্লাড লাইট হয়ে ঝুলে থাকা এক মস্ত বড় চাঁদ। পণ্ডিত চৌরাসিয়ার দিনে যেন চাঁদটি আনন্দে হাসছে।

মধ্যরাত পেরিয়ে গেছে। কানায় কানায় পূর্ণ আবাহনী মাঠে সবাই অপেক্ষা করছেন পণ্ডিত চৌরাসিয়ার জন্য। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ আসরের আলো ঝলমলে মঞ্চে আসলেন উপমহাদেশের খ্যাতিমান বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া।  তিনি আসার সঙ্গে সঙ্গে বাঁশির জাদুকরকে করতালি দিয়ে স্বাগত জানালো উপস্থিত দর্শক।  তিনিও কথার বাঁধনে বাঁধলেন  আবাহনী মাঠের সুর পিপাসু দর্শকদের। পরিষ্কার বাংলায় বললেন, “ আমি পুরো বছর অপেক্ষা করি এখানে আসার জন্য। সারা বিশ্বে এরকম আয়োজন নেই।”

এরপর ঠিক রাত ৪ টায় জাদুর বাঁশিতে সুর তুলেলেন চৌরাসিয়া। মুহূর্তেই পিনপতন নীরবতা নেমে এল দর্শক সারিতে! তবে সবার খেয়ালী কান সজাগ রইল ঐ বাঁশির সুরে!

চৌরাসিয়ার সঙ্গে মঞ্চে ছিলেন, বাঁশিতে  বিবেক সোনার ও ইউকা নাগাহ, তবলায় পণ্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়, ভবানী শঙ্কর এবং তানপুরায় মুশফিকুল ইসলাম।

একটু পর পরই দর্শককে উজ্জীবিত করেছে তবলার তালের সঙ্গে বাঁশির সুরের ছন্দমাখা প্রেম! আবার কখনো কখনো দর্শকের মনে করুন আবেশ দিয়েছে তানপুরা আর বাঁশির মেলবন্ধন। বাঁশির সুরের নিমগ্নতায় দর্শক যেন ছিল তন্দ্রাচ্ছন্ন। এভাবেই চলল টানা এক ঘন্টা!

ভোর ৫ টা ৩ মিনিটে চৌরাসিয়া একটু থামলেন। ভরাট গলায় বললেন, “ একটা পাহাড়ি বাজাতে চাই? বাজাবো? ” দর্শকের স্বতঃস্ফূর্ত সাড়ায় তিনি আবার বাঁশিতে সুর তুললেন। সে সুরে যেন আবার নতুন প্রাণ পেল দর্শক। অবশেষে বাঁশির সুর থামলো ভোর ৫ টা ২০ মিনিটে। মঞ্চের সবগুলো আলো জ্বলে উঠলো। তবে ৮০ মিনিটের তন্দ্রাচ্ছন্ন বাঁশিতে মুগ্ধ দর্শক তাদের হৃদয় নিংড়ানো ভাল লাগার বহিঃপ্রকাশ ঘটাল পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার প্রতি মুহূর্মুহূ করতালি দিয়ে।

Reneta

ছবি : তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনী মাঠবেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবহরিপ্রসাদ চৌরাসিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT