চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৪৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। এসময় ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর রাতে উখিয়ার পালংখালী সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

নিহতরা হল মো. ফারুক হোসেন (২৩) ও সাইফুল ইসলাম (২৮)। এরা দুইজনই উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ১৯ নম্বর ক্যাম্পের ১-ব্লকের বাসিন্দা।

লে. কর্নেল আলী হায়দার বলেন, সোমবার ভোর রাতে পালংখালী সীমান্তে বিজিবির একটি টহলদলকে দেখতে পেয়ে মাদক পাচারকারিরা অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে কয়েকজন মাদক পাচারকারি পালিয়ে গেলেও ঘটনাস্থলে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় ঘটনাস্থলে তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবা এবং ২টি ধারালো অস্ত্র। গুলিবিদ্ধ ২ জনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজিবির অধিনায়ক বলেন, ‘নিহত ২ জনই চিহ্নিত মাদক পাচারকারি এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকপাচারে জড়িত ছিল।’

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান লে. কর্নেল আলী হায়দার।

ট্যাগ: নিহত ২বন্দুকযুদ্ধবিজিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪০ হাজার টাকায় শিশু ধর্ষণের মিমাংসা!

পরবর্তী

ফেনসিডিলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী আটক

পরবর্তী

ফেনসিডিলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী আটক

বঙ্গমাতা গোল্ড কাপে ফেভারিট বাংলাদেশের জয়ে শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT