চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। 

সোমবার দুপুরের দিকে পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়ীর বিল এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির দাবি নিহতরা মাদক ব্যবসায়ী।

নিহতরা হলেন; টেকনাফের উনচিংপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি-৫ এর মো. হেলাল উদ্দিন (২০) ও মোহাম্মদ ইসমাইল (২৮)। ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান: পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়ীর বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা চালান প্রবেশের খবর পেয়ে বিজিবির একটি দল অভিযানে যায়। সাড়ে ৩ টার দিকে ৫-৬ জনের একটি দল মিয়ানমার থেকে অবৈধ পথে পূর্ব ফাঁড়ীর বিল এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ১০-১৫ মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

এরপরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান: আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে সাথে থাকা ইউএনইচসিআর এর আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারবন্দুকযুদ্ধবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

The movement under the banner of ordinary students is a successful mass uprising: Chhatra Dal

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল

জুলাই ১১, ২০২৬

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT