কক্সবাজারের উখিয়ায় একটি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি এবং ১টি সুইস গিয়ার ছুরিসহ আব্দু শুক্কুর নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)’র সদস্যরা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
সোমবার দিবাগত গভীর রাতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লক এর শেড ৭ এর ৪ নম্বর রুম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আব্দু শুক্কুর ৪ নং ব্লকের মাঝি, যার এমআরসি নং-৪০২২৯।
এপিবিএন সূত্র জানায়, যৌথ অভিযান চালিয়ে আব্দু শুক্কুরের বসতঘর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক বলেন, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।







