চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উই আর হ্যাপি’, শুদ্ধি অভিযান প্রসঙ্গে কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলা বিরোধী অ্যাকশনে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে দবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: দুর্নীতি ও অনিয়ম রোধে যে শুদ্ধি অভিযান চলছে তা সারাদেশেই ছড়িয়ে যাবে। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে গেছে; ‘উই আর হ্যাপি’।

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: দুর্নীতি ও অনিয়ম রোধে যে শুদ্ধি অভিযান চলছে তা সারাদেশেই ছড়িয়ে যাবে। সারাদেশের যেখানে দুর্নীতি বা অনিয়ম হবে। শুধু যুবলীগ বা ছাত্রলীগের প্রশ্ন নয়, আওয়ামী লীগেরও যারা অনিয়ম দুর্নীতি করবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।

যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এর আগেও হয়েছে। দুদক অনিয়ম অভিযোগের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নিয়েছে।

সেতুমন্ত্রী বলেন: অন্যায়- অনিয়ম বা দুর্নীতিতে প্রশাসন বা রাজনীতির কেউ যদি মদদ দিয়ে থাকে তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে। কোন গডফাদারই ছাড় পাবে না। যারা আগামীতে এসব অপকর্ম করবে তাদের জন্য এটা সতর্কবার্তা।

‘আওয়ামী লীগ মসজিদের শহরকে ক্যাসিনোর শহর বানিয়েছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিই ঢাকাকে ক্যাসিনোর শহর বানিয়েছে। বিএনপি যা পারেনি আওয়ামী লীগ তা করছে। এটাই বিএনপির গাত্রদাহের কারণ। বিএনপি সরকার কখনো দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশানে যায়নি। এই অ্যাকশানের জন্য জনগণের কাছে প্রধানমন্ত্রী গ্রহনযোগ্যতা তৈরি হয়েছে। বিএনপি যা পারেনি তা শেখ হাসিনা করছেন।

Reneta

‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন শেখ হাসিনাও সেভাবে বিদায় হবে’ বিএনপির নেতা শামসুজ্জামান দুদুর এ বক্তব্যে বিষয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: দুদুর বক্তব্যে বিএনপির দলীয় নাকি তার ব্যক্তিগত তা পরিষ্কার করতে হবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিএনপির নেতারা অতীতেও আমাদের নেত্রীকে হত্যা করা হবে, তাকে সরিয়ে দেয়া হবে, বঙ্গবন্ধু যে পথে গেছেন শেখ হাসিনাও সে পথে যাবেন। এ ধরনের বক্তব্য তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাই বিভিন্ন সময়ে বলেছেন। তারা এখন আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। সবক্ষেত্রে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করছে আমাদের নেত্রীকে সড়িয়ে দেয়া যায় কি-না। ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতা যেতে এটাই তাদের কৌশল কিনা।

দুদুর এই বক্তব্যে আওয়ামী লীগ শংকিত কি-না? এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দুদুর এই বক্তব্যে আমরা শংকিত নই। শেখ হাসিনা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু হবে জেনে নীতি আদর্শ থেকে বিচ্যুত হয় না। হত্যা ষড়যন্ত্রের রাজনীতি যারা করে তাদের বিষয়ে দেশের মানুষকে সতর্ক হওয়ার সময় এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT