চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজ দলে ফিরলেন গেইল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের বিপিএলে নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্রিস গেইল। দল রংপুর রাইডার্সের জার্সিতে প্রায় ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। ১২ ম্যাচ খেলে এক ফিফটিতে করেছেন কেবল ২০৩ রান।

তবে ঘুমিয়ে থাকা গেইলও যে ভয়ংকর সেটা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আর কে ভালো জানবে? সেজন্যই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দলে রাখা হয়েছে ক্যারিবীয় ব্যাটিং দানবকে!

ফেরানো মানে শুধুই ফেরানো নয়। উইন্ডিজ নির্বাচকদের দৃষ্টি বিশ্বকাপের দিকে। তারই প্রস্তুতি হিসেবে দলে ফেরানো হল গেইলকে।

গত বছর জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন গেইল। এরপর ভারত ও বাংলাদেশ সফরে ছিলেন না জাতীয় দলে। সাতমাস পর নিজেদের ভয়ংকর ওপেনারকে ফিরে পাওয়া তাই স্বস্তি বোর্ডের জন্য।

ইংল্যান্ডের বিপক্ষে বেশ কোমরবেধেই দল সাজাচ্ছে উইন্ডিজ। ওপেনিং সঙ্গী হিসেবে গেইল পাচ্ছেন আরেক মারকুটে ব্যাটসম্যান এভিন লুইসকে। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন বিপিএলে আলো ছড়ানো উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড

জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলি নার্স, কিমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, ওশানে থমাস।

ট্যাগ: ক্রিস গেইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাকসু নির্বাচনে হলের বাইরে কেন্দ্র চায় ছাত্র ফেডারেশন

পরবর্তী

আমি স্বাধীনতা দিবসের নাম দিয়েছি, ‘বেঈমান বিতাড়ন দিবস’

পরবর্তী

আমি স্বাধীনতা দিবসের নাম দিয়েছি, ‘বেঈমান বিতাড়ন দিবস’

বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রধানমন্ত্রীকে যা বললেন আইসিসি সভাপতি

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT