চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেট বুঝে ব্যাটিং করতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিং ব্যর্থতায় টেস্ট হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মন্থর উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ভরাডুবির মূলে ছিল উইকেটের সঙ্গে মানানসই শট খেলতে না পারা। সিরিজ হারের শঙ্কায় থাকা বাংলাদেশ শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চায় উইকেটের আচরণ বুঝে।

এমনিতেই মিরপুরের উইকেট দেখে বোঝার উপায় থাকে না কেমন আচরণ করবে। সবাই এক বাক্যে স্বীকার করে নেন, এখানকার উইকেট আনপ্রেডিক্টেবল। যে কারণে পূর্বানুমানে যাচ্ছে না বাংলাদেশ।

অনেকটা ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ নীতি অনুসরণ করতে চায় বাংলাদেশ। পাশাপাশি ব্যাটসম্যানদের পছন্দের শট খেলতেও বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

‘আমার সাথে সবাই একমত হবেন, মিরপুরের উইকেট সবসময়ই একটু আনপ্রেডিক্টেবল থাকে। আপনি যেটা প্রত্যাশা করবেন, সেটা না হলে আপনাকে মানিয়ে নিতে হবে। আমরা এই ম্যাচ খেলতে নামছি যাচ্ছি মাথা শূন্য করে। পিচ কন্ডিশন যেমন হবে সেই অনুযায়ী খেলার চেষ্টা করব।’

‘আগেই বলেছি কিছু কিছু জিনিস আমরা আগেই ঠিক করেছি, আমরা সেগুলো করব না। একই সাথে আমাদের শটসগুলোও, যার যার স্ট্রং জোনে শট থাকে, সেগুলো সতর্ক হয়ে যদি আমরা খেলতে পারি, তাহলে পারফরম্যান্স দেখতে পারব। এই জিনিস গুলোই আমাদের মাথায় কাজ করছে।’

লাল বলের ক্রিকেটে ফর্ম হারানো মাহমুদউল্লাহ নিজেও উদগ্রীব রানে ফেরার জন্য, ‘আমি সবসময় যেটি বিশ্বাস করি সেটি হল, আপনাকে ভালো অধিনায়ক হতে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আর আমি এটি সবসময় বিশ্বাস করি এবং চেষ্টাও করি মাঠে এবং মাঠের বাইরে যেন আমি এই দিক থেকে এগিয়ে থাকতে পারি। আর আমি যেহেতু সবার আগে একজন ব্যাটসম্যান, সুতরাং ব্যাটিং দিয়ে যেন অবদান রাখতে পারি সেটাও একটি চিন্তা থাকে।’

Reneta

অধিনায়কের আরও সংযোজন, ‘যেহেতু গত তিন-চারটি ম্যাচে আমার ভালো কোনো ইনিংস নেই, সুতরাং অবশ্যই আমি আমার পারফরম্যান্স নিয়ে চিন্তা করছি এবং আমি আমার সেরা চেষ্টাই করবো এই ম্যাচে যেন দলকে ভালো কিছু দিতে পারি।’

এদিকে দ্বিতীয় টেস্টের উইকেট নিয়ে কিছুটা ধাঁধায় আছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাও। তিনি বলেন, ‘মিরপুরের উইকেট সবসময়ই কিছুটা অদ্ভুত। বুঝতে পারবেন না কখন কেমন আচরণ করবে। আমরা জানি এখানে সবসময়ই সংগ্রাম করতে হয়। দ্বিতীয় টেস্টের উইকেট দেখে শুকনো মনে হচ্ছে। অনেকটাই প্রথম ওয়ানডের উইকেটের মতো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT