ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্রুত সাউথ আফ্রিকার চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকায় লিডও বেড়ে যাচ্ছে প্রোটিয়াদের।
বাংলাদেশ চতুর্থ দিনের প্রথম সেশনে মাত্র একটি উইকেট তুলতে পারে। চা বিরতির আগে আরও ৪ উইকেট তুলে নেয়ায় কিছুটা স্বস্তিতে সফরকারী দল।
৫ উইকেট হাতে রেখে ২৩৫ রানে এগিয়ে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে দলটির সংগ্রহ ৫ উইকেটে ১৬৬ রান।
৪১ বলে ১১ রানে খেলছেন উইয়ান মুল্ডার। ৬৪ বলে রায়ান রিকেলটনের রান ১৮।
ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ নিয়েছে দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।







