তৃতীয়দিনের সকালেও সেই একই শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস এবং ধনঞ্জয়া ডি সিলভা সমানতালে রান বাড়িয়ে নিচ্ছেন। আগেরদিন সিলভা শতক তুলে নিয়েছিলেন। এদিন করলেন মেন্ডিস।
এই প্রতিবেদন লেখার সময় এক উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২৬১।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয়। মুমিনুল হক করেন ১৭৬ রান। মুশফিক ৯২। রিয়াদ অপরাজিত ছিলেন ৮৩ রান নিয়ে। তার আগে ওপেনার তামিম করে যান ৫২, ইমরুল ৪০।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালে গল টেস্টে ৬৩৮ করেছিলেন মুশফিকরা। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
শ্রীলঙ্কা জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই ওপেনার করুনারত্নেকে হারায়। স্লিপে ইমরুলের হাতে তাকে ধরা পড়তে বাধ্য করেন মিরাজ।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হাত ঘুরিয়েছেন তাইজুল এবং সাঞ্জামুল। কেউই সাফল্য পাননি। মোস্তাফিজও ১২ ওভার বল করে উইকেটহীন।







