ঈশিকা দেশে ফিরেছেন

স্বামী আর সন্তানের সঙ্গে ঈশিকা
ছয় মাস পর ছোট পর্দার তারকা ঈশিকা খান দেশে ফিরেছেন। তার সঙ্গে আছেন স্বামী কায়সার খান ও ছেলে কিয়ান। আজ রোববার দুপুরে বললেন, ‘১৩ এপ্রিল দেশে ফিরেছি। ৬ মাস ৬ দিন থেকেছি লন্ডনে শ্বশুরবড়িতে। এসেই পহেলা বৈশাখ উদযাপন করেছি।’
ঈশিকা জানান, কিয়ানের বয়স চার মাস। তাই এখন শুধু উপস্থাপনা করবেন। ক্রিকেট নিয়ে অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারে কথা হচ্ছে। ছেলের ছয় মাস হওয়ার পর পুরোপুরি কাজে ফিরবেন তিনি। তখন অভিনয়ও করবেন।
তাহলে দেশে কতদিন থাকবেন ঈশিকা? বললেন, ‘অনেক দিন। অন্তত দুই বছর।’
গত বছর ১ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে করেন ঈশিকা খান। তার স্বামী কায়সার খান ব্যবসায়ী, থাকেন লন্ডনে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






