চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ সেবায় প্রস্তুত পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৫:১৪ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৬
বাংলাদেশ
A A

১৯টি ছোটবড় ফেরি, ৩৭টি লঞ্চ এবং ৬শ’ পুলিশ সদস্য নিয়ে ঈদ সেবার প্রস্তুতি নিয়েছে দেশের সব চেয়ে বড় ফেরিঘাট, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট।

বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে সবাইকে দ্রুত নদী পার করে দেওয়ার ব্যাপারে আশাবাদী বিআইডব্লিউটিসি এবং স্থানীয় প্রশাসন।

নৌ পথে যানবাহন এবং যাত্রী পারাপারে দেশের সব চেয়ে বড় রুট পাটুরিয়া-দৌলতদিয়া। ঈদ আসলেই দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের দুয়েকটি জেলার মানুষের উদ্বেগ থাকে এ ফেরিঘাটের যানজট নিয়ে।

ফেরিঘাটে এসে যাত্রীদের যাতে খুব বেশি যানজটে পড়তে না হয় সে জন্য প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন এবং বিআইডব্লিউটিসি।

আনুমানিক সাড়ে ছয় হাজার গাড়ি পারাপারে ফেরি সংখ্যা বাড়ানো এবং যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কথা বলেছেন বিআইডব্লিউটিসি।

পাটুরিয়ার বিআইডব্লিউটিসি’র এজিএম মো: জিল্লুর রহমান বলেন, দক্ষিণ বঙ্গের ঈদে ঘরমুখো মানুষগুলো স্বাচ্ছন্দ্যে নিরাপদে এবং দ্রুত পার হতে পারে সে জন্য বিআইডব্লিউটিসি খুব তৎপর এবং পযাপ্ত ফেরি নিয়োজিত করছে।

Reneta

তবে মানিকগঞ্জের উথুলি থেকে ফেরিঘাট পর্যন্ত যেতেই যত বিপত্তি যাত্রী এবং দূরপাল্লার পরিবহনের। সেখানে আগে থেকেই নির্দেশিকার ব্যবস্থা করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

মানিকগঞ্জের শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, মানুষ যাতে সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে ঈদ উদযাপন করতে পারে এরজন্য প্রায় সাড়ে ছয়’শ পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হবে। পুলিশ সুপারের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা পুলিশ ঘরমুখো মানুষের যাত্রা নিবিঘ্নে করতে সাহায্য করবে।

রাতের নিরাপত্তায় সিসি ক্যামেরা এবং পুরো পাটুরিয়া ঘাট এলাকাকে আলোকিত করার কথা বলেছে পুলিশ প্রশাসন। লঞ্চ পারাপার যাত্রীদের অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না ওঠার আহ্বানও জানিয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT