চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ খুব বেশি খাবার খাচ্ছেন?

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১০:৩৬ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
খাবার নিয়ম

খাবার নিয়ম

রমজান শুরু হবার পরে যেমন হঠাৎ করে খাবার নিয়ম চেঞ্জ হয়ে যায়, তেমনি আবার এক মাস রোজা রাখার পর পুরানো রুটিনে ফিরে আসতে কিছু নিয়ম ‍মেনে চলতে হবে। আর সেই বিষয়েই থাকছে আজকের ডাক্তারী পরামর্শ।

  • ঈদ পরবর্তীতে যেহেতু খাবার রুটিন পরিবর্তন হয়ে যায়, তাই হঠাৎ করেই বেশি খাবেন না। আর খাবেন বারে বারে, একবারে বেশি করে নয়।
  • সকাল বেলা হাঁটার অভ্যাসটি এ সময়ে একেবারেই বাদ দেবেন না। এটা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।
  • সকালে নাস্তার আধ ঘন্টা পূর্বে অর্থাৎ খালি পেটে অর্ধেক গ্লাসের মতো পানি খেয়ে নিন।
  • আর যেহেতু একমাস পরে হঠাৎ করে দুপুরে খাবার শুরু করবেন, তাই মাংসটা একটু কম খাবেন। কারণ মাংস হজম করতে অসুবিধা হয়। সবজি খাবেন বেশি বেশি।
  • সন্ধ্যায় স্ন্যাকস খেতে পারেন। আর রাতে হালকা খাবার খাবেন।
  • এছাড়া যে খাবার আপনি খাবেন, তা দ্রুত খাবেন না। সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন। তাহলে দেখা যাবে মুখের এনজাইম দ্রুত খাবার হজমে সাহায্য করবে। সেক্ষেত্রে পাকস্থলীতেও চাপটা কম পড়বে।
  • হাইড্রোক্লোরিক এসিড খাবার হজমে সাহায্য করে এবং ক্ষুধার অনুভূতি এনে দেয়। তাই রোজার প্রথমদিকে দেখা যেত ক্ষুধা লেগে গেছে। কারণ, এই এসিড তখন অন্যসময়ের মতো নি:সরণ হতো। কিন্তু গত একমাসে এর নি:সরণ দিনের বেলা অনেকটা কম হয়েছে। তাই রোজাটা আমাদের কয়েকদিন পরে সয়ে যায়। তাই ঈদ পরবর্তীতে কিছুদিন আপনার এমন হতে পারে, দিনের বেলা ক্ষুধা কম লাগছে। তাই বলে খাবারে অনিয়ম কিছুতেই করা যাবে না।
  • খেতে বসে অনেকক্ষণ সময় নিয়ে খাবেন। তাহলে দেখা যাবে, অল্প খাবারেই আপনার ব্রেণ কাজ করছে।
  • পরিপূর্ণ পেটে কখনও খাবেননা। এসময়ে তো আরও নয়। তাহলে দেখবেন বদহজম হয়েছে। কথায় আছে, শরীরে থাকবে একভাগ জল, একভাগ খাবার আর একভাগ বাতাস। তাই তিনভাগ কখনই আপনি পরিপূর্ণ করবেননা। একভাগ অবশ্যই ফাঁকা রাখতে হবে।

সর্বোপরি, পরিমাণ মতো এবং বারে বারে খান। তাহলেই আপনি ঈদ পরবর্তীতে এবং দীর্ঘসময়ে সুস্থ থাকবেন।

পরামর্শ দিয়েছেন ডা. নয়নমনি সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমিরের প্রথম ঈদি পাঁচ রুপি

পরবর্তী

ভারতকে এগিয়ে রাখলেন রাহানে

পরবর্তী

ভারতকে এগিয়ে রাখলেন রাহানে

ঈদের গান

বলিউডে ঈদের গান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT