চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সর্বত্রই ইমতু রাতিশ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ন ২৪, মে ২০১৯
বিনোদন
A A

ঈদ আয়োজন বিনোদনের প্রত্যেক অঙ্গন সাজানো থাকে বর্ণিল অনুষ্ঠানের পসরায়। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, সেলেব্রেটি টক শো, লাইভ কনসার্টসহ মজার মজার ওইসব অনুষ্ঠান দর্শকদের ঈদ উদযাপন আরও বাড়িয়ে দেয়। আসন্ন ঈদের এসব প্রতিটি মাধ্যমে থাকছেন ইমতু রাতিশ।

চ্যানেল আই অনলাইনকে এই তারকা জানালেন, তার কয়েক বছরের ক্যারিয়ারে এবারই প্রথম তিনি সিনেমা, নাটক, ওয়েব সিরিজ, উপস্থাপনা, মিউজিক ভিডিও, মডেলিং নিয়ে ঈদ আয়োজনের সব মাধ্যমে হাজির থাকছেন।

ইমতু রাতিশ বলেন, ‘আবার বসন্ত’ ছবি ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। গল্পের বিভিন্ন মোড়ে আমি কলকাঠি নাড়ি। ছবি দেখলেই দর্শক বুঝতে পারবেন। এছাড়া এই প্রথমবার ঈদে আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

এ তো গেল বড়পর্দায় উপস্থিতি। এবার ইমতু জানালেন তার ছোটপর্দায় ঈদের কাজের খবর। বললেন, ‘তোতলা জামাই’ এবং ‘ডাবল বিয়ে’ নামে ৭ পর্বের দুটি ধারাবাহিক ঈদ নাটকে কাজ করেছি। এছাড়া ‘এই তো বেশ আছি’ এবং ‘ওপারে বসন্ত’ নামে দুটি একঘন্টার নাটকে কাজ করেছি। তিনি বলেন, চারটি নাটকই দর্শকদের ভালো লাগার মতো নতুন কিছু আছে।

ইদানিং দর্শকরা নাটক সিনেমার বাইরে ওয়েব সিরিজও দেখছেন। ঈদের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন। ইমতু বললেন, ‘জার্নি’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছি। ঈদে মুক্তির কথা আছে।

তিনি বলেন, এই ওয়েব সিরিজে আমি দুটি চরিত্রে অভিনয় করেছি। কাজটি খুব ভালো। মানহীন কাজ করিনি। ওয়েব সিরিজের বিষয়টি বেশ ভালো লাগছে। তাই করছি।

Reneta

ঈদে বাড়তি আনন্দ যোগ করে গান ভিডিও। সেখানেও পাওয়া যাবে ইমতুকে। বললেন, একটি মিউজিক ভিডিও করছি। আজ (শুক্রবার) থেকে শুরু হবে শুটিং। ইমন খানের একসময়ের সাড়া জাগানো গান ‘আজও প্রতি রাতে ২’ আসছে। ওই গানের মডেল হচ্ছি। তিনি বলেন, আমি খুব বেশি মিউজিক ভিডিও করিনি। তবে ঈদের এই কাজটি আশা করছি ভালো হবে।

মডেল-অভিনেতা হিসেবে যতটা পরিচিত ইমতু, তারচেয়ে বেশি পরিচিত উপস্থাপক হিসেবে। আসন্ন ঈদে একাধিক লাইভ শো, টিভি উপস্থাপনাতে দেখা যাবে তাকে। ইতোমধ্যে চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশিকে নিয়ে ‘রঙ্গরস’ নামের একটি অনুষ্ঠানের চিত্রধারণ করেছেন। আগামীতে ‘মামা ভাগ্নে’ নামের আরেকটি ঈদের অনুষ্ঠান করবেন তিনি।

ইমতু বলেন, ঈদের এখনও প্রায় দু-সপ্তাহ বাকি আছে। এরমধ্যে আরও কিছু কাজ করবো। তিনি বলেন, ঈদের অনুষ্ঠান হয় সাত দিনব্যাপী। প্রতিদিনই আমি কোনো না কোনো কাজের মাধ্যমে দর্শকদের সামনে আসবো। সবখানে মৌলিক আয়োজন নিয়ে আমি থাকবো। আমার অনেক বছরের ক্যারিয়ারে এবারই প্রথম ঈদ যে আমি সব মাধ্যমে কাজ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবার বসন্তইমতুইমতু রাতিশঈদউপস্থাপনাওয়েব সিরিজচলচ্চিত্রনাটকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারাচ্ছেন লাখো মানুষ, মুসলিমরা কি টার্গেট?

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোডশেডিং থাকবে

এপ্রিল ১৬, ২০২৬

বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

এপ্রিল ১৬, ২০২৬

‘জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান’

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT