চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বাড়তি কোনো উপলক্ষ নেই টাঙ্গাইলের চরাঞ্চলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আশঙ্কার সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ বন্যা। মানুষের দুর্গতির শেষ নেই। এর মধ্যে এসেছে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। কিন্তু এই ঈদ কোন বাড়তি উপলক্ষ নিয়ে আসতে পারেনি টাঙ্গাইলের চরাঞ্চলে।

করোনার কর্মহীন সময়, নদী ভাঙন আর ফসলহানীর ক্ষতি সামলে না উঠতেই, দীর্ঘস্থায়ী বন্যার ধকল সামলাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। আর তাই এবারের ঈদ বছরের অন্য যে কোন যাপিত দিনের মতোই সাদামাটা।

দীর্ঘস্থায়ী বন্যায় ডুবে আছে এই জেলার অধিকাংশ অঞ্চল। এর মধ্যে চরাঞ্চলের প্রায় সবকটি গ্রামের সর্বত্রই থৈথৈ করছে পানি। করোনার প্রভাব, নদী ভাঙন, ফসলহানি ও লম্বা সময় ধরে কর্মহীন থাকায় প্রভাব পড়েছে ঈদ পালনে। ঈদের দিনটিও তাদের অন্যান্য দিনের মতোই কাটাতে হবে নিদারুণ কষ্টে।

টাঙ্গাইলের ভূঞাপুরে গাবাসারা ইউনিয়ন এরমধ্যে একটি। এই ইউনিয়নে যমুনার বুকে জেগে উঠা ৪৭টি গ্রামের প্রায় সবকটি স্কুল, মসজিদ, মাদ্রাসা ডুবে আছে বন্যার পানিতে। যতদূর দৃষ্টি যায় পানি আর পানি। এই চরের মেঘারপটল গ্রামের ৭০ বছরের প্রতিবন্ধী বাসিন্দা জামাল শেখ পরিবার। জীবনে দশবার নদী ভাঙনের কবলে পড়ে তিনি এখন নিঃস্ব। আশ্রয় নিয়েছেন অন্যের সামান্য উঁচু ভিটায়। দুটি সন্তান নিজেদের মত পৃথক সংসার করায় প্রতিবন্ধী ভাতার উপর নির্ভর করে চলছে হয় গোটা জীবন। শেষ কবে ঈদ পালন করেছেন সেটিই মনে করতে পারেন না তিনি।

জামাল শেখকে সহযোগীতা করবেন এমন সঙ্গতি নেই কারও। কর্মহীন মানুষগুলি যেখানে প্রতিদিনের জীবন পার করছেন অনাহারে অর্ধাহারে সেখানে ঈদ পালন তাদের কাছে দিবা স্বপ্নই।

তবে গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন বলেন, কঠিন এই পরিস্থিতিতে কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

Reneta

টাঙ্গাইল সদর, ভূঞাপুর, গোপালপুর, কালিহাতী ও নাগরপুরের চরাঞ্চলের অন্তপক্ষে ১৫ টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষ ঈদের দিনটি পার অন্যান্য সাদাকালো দিনের মতোই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসটাঙ্গাইলবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT