‘ঈদে বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’

সবার সম্মিলিত প্রয়াসে কোরবানির ঈদের সময় বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন।
সোমবার নগরভবনে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় আলোচনার একপর্যায়ে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন কর্মীদের সহযোগিতার আহ্বান জানান তিনি।
সাঈদ খোকন জানান, এবছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল এর আওতাধীন ১৫টি ওয়ার্ডের নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাইয়ে “ওয়ার্ড পরিচালনা কমিটি” গঠন করা হয়েছে।
সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দেয়া মতামত পর্যালোচনা করেন দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



