চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে তিন ছবি নিয়ে পর্দায় ফিরছেন মাহি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ন ২৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

বেশকিছুদিন ধরে খবরে নেই দেশের শীর্ষস্থানীয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু ঈদুল আজহাকে সামনে রেখে রীতিমত চমক লাগা খবর নিয়ে সংবাদে ফিরলেন ঢাকাই ছবির এই নায়িকা! শোনা যাচ্ছে, আসছে ঈদে দেশব্যাপী মুক্তি পেতে পারে মাহির তিনটি ছবি! 

মাহিয়া মাহি অভিনীত ‘জান্নাত’ ছবিটি মুক্তির খবর নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানিয়েছেন, ‘আসন্ন ঈদুল আযহায় সাইমন-মাহি অভিনীত ‘জান্নাত’ মুক্তি পাবে।’ ঢাকাই ছবির এই অগ্নীকন্যা অভিনীত আরও কিছু ছবি আছে মুক্তির অপেক্ষায়। তার মধ্যে দুইটি ছবি আগামী ঈদে মুক্তির জন্য জোর প্রস্তুতি চলছে। দুই ছবির নির্মাতা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে।

‘জান্নাত’ ছাড়াও আসন্ন ঈদে মাহি অভিনীত যে দুটি ছবি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে তা হলো ‘মনে রেখো’ এবং ‘তুই শুধু আমার’। যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’। প্রযোজনা করেছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এবং কলকাতার এসকে মুভিজ। পরিচালক অনন্য মামুন ও জয়দীপ মুখার্জী। এই ছবিটিও ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, দুই ছবির নায়কই কলকাতার।

‘তুই শুধু আমার’-এ সোহম এবং ‘মনে রেখো’তে আছেন বনি সেনগুপ্ত। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে ‘মনে রেখো’। প্রতিষ্ঠানটির কর্ণধার তাপসী ফারুক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মনে রেখো’ ছবির সবকাজ শেষ। মুক্তির জন্য তৈরি আছে। ইচ্ছে আছে ঈদে মুক্তি দেয়ার। চূড়ান্ত ঘোষণার জন্য আরও কদিন অপেক্ষা করতে হবে।

ওয়াজেদ আলী সুমন পরিচালনা করেছেন ‘মনে রেখো’। নির্মাতার বক্তব্য, মনে রেখো’র কাজ শেষ। মুক্তির জন্য প্রস্তুত। সেন্সর বাকি আছে। প্রযোজক যদি চান, তিনি ঈদে মুক্তি দিতে পারেন। এদিকে এই ছবির মুক্তির তোড়জোড় নিয়ে নায়িকা মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

Reneta

অন্যদিকে, ‘তুই শুধু আমার’ ছবিটি নিয়ে এর সঙ্গে সংশিষ্ট এক কর্মকর্তা জানান, নির্মাতা সংস্থা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ছবিটি যাতে ঈদে মুক্তি পায়। গত ঈদে চেষ্টা করেও সম্ভব হয়নি। যেহেতু যৌথ প্রযোজনার ছবি এটা, তাই মন্ত্রণালয়ের কিছু জটিলতায় পড়ে আছে। সব জটিলতা কাটাতে এর প্রযোজনা সংস্থা চেষ্টা চালাচ্ছে।

আসন্ন ঈদে মুক্তি পাবে এমন সম্ভাব্য ছবিগুলোর মধ্যে রয়েছে ক্যাপ্টেন খান, বেপরোয়া, জান্নাত, মাতাল, আমার প্রেম আমার প্রিয়া। আরও শোনা যাচ্ছে, রাত্রির যাত্রী ও নোলক ছবির নাম। তবে চূড়ান্তভাবে ক’টি ছবি আসবে সেটির অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে মুভিজবনি সেনগুপ্তমাহিয়া মাহিলিড বিনোদনসোহমহার্টবিট প্রডাকশন
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউইদের সঙ্গে এমন হারের কারণ জানালেন সাইফ

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালিতে প্রচলিত শুল্ক নয়, নতুন নীতির ইঙ্গিত ইরানের

এপ্রিল ১৮, ২০২৬

পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

এপ্রিল ১৮, ২০২৬

আগামী বছর হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT