ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। আসছে
ঈদুল আযহায় ৭ দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন।
এবারের ঈদ আয়োজনে ছয়দিনে চ্যানেল আইয়ের পর্দায় ১০টি টেলিফিল্ম প্রচারিত হবে। ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত গুণী নির্মাতা ও জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের টেলিফিল্মগুলো উপভোগ করবেন দর্শকরা।
ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত গুণী নির্মাতা ও জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নাটকগুলো উপভোগ করবেন দর্শকরা।
ঈদের দিন: রাত ১১.৩০ মিনিটে জেড এইচ মিন্টু’র পরিচালনায় টেলিফিল্ম ‘মেঘের আড়ালে’ প্রচার হবে। এতে অভিনয় করবেন মৌসুমী, রিয়াজ, বাঁধন প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন: বিকেল ২.৩০ মিনিটে প্রচার করা টেলিফিল্ম ‘শাকিলের ডানা দোয়েলের শিষ’। রচনা প্রসূন রহমান ও পরিচালনায় মাহফুজ আহমেদ। টেলিফিল্মে অভিনয় করেছেন সাবিলা নুর, মাহফুজ আহমেদ, মিলা প্রমুখ।
ঈদের তৃতীয় দিন: মোস্তাফা কামাল রাজ পরিচালিত টেলিফিল্ম ‘কখনো কখনো’ প্রচার করা হবে ২.৩০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আরফান নিশো প্রমুখ। বিকেল ৪.৩০ মিনিটে টেলিফিল্ম ‘সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না’ প্রচার করা হবে। বৃন্দাবন দাসের রচনায় ও পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল।
ঈদের চতুর্থ দিন: টেলিফিল্ম ‘জিনিয়াস’ রচনা ও পরিচালনা আরিফ খান। প্রচার হবে ২.৩০ মিনিটে। অভিনেয়ে মোশাররফ করিম, চন্দ্র মনি, ফারুক আহমেদ, সোহেল খান, মারজুক রাসেল, সুমন পাটোয়ারী প্রমুখ। বিকেল ৪.৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘লেগে থাকো রোমিও’। রচনা হামেদ হাসান ও পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে মিশু সাব্বির, শবনম ফারিয়া, ফারুক আহমেদ, মিলন ভট্টাচার্য প্রমুখ।
ঈদের পঞ্চম দিন: ফারদিন এহসান স্বাধীন’র পরিচালনায় টেলিফিল্ম ‘ডেসটিনেশন ২’ প্রচার করা হবে বিকেল ২.৩০ মিনিটে। অভিনয়ে মৌসুমী, ওমর সানি, সুব্রত, রবিউল ইসলাম রব, লুববা দিয়া প্রমুখ। বিকেল ৪.৩০ মিনিটে প্রচার করা হবে টেলিফিল্ম ‘চাঁদের শহর’। রচনা ও পরিচালনা রাজিব হাসান। অভিনয়ে মিথিলা, নীরব, শতাব্দী ওয়াদুদ, শিবলু প্রমুখ।
ঈদের ষষ্ঠ দিন: টেলিফিল্ম ‘জলবউ’ প্রচার করা হবে দুপুর ২.৩০ মিনিটে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয়ে আাজাদ, নীলা, শতাব্দী ওয়াদুদ প্রশুখ। বিকেল ৪.৩০ মিনিটে প্রচার করা হবে টেলিফিল্ম ‘জামাই অভিযান’।
গীতালি হাসানের রচনায় রবিন খানের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন তমা মির্জা, রওনক হাসান, আগুন, সিদ্দিক, ফারুক হাসান, কুদ্দুস বয়াতী প্রমুখ।







