চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে নতুন ১৫ নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২১
বিনোদন
A A

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। নাটকগুলোর সম্প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে।

ঈদের আগের রাত: ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘বাঁশিওয়ালা’। এতে অভিনয় করেছে সুমনা সোমা, নাদিয়া আহমেদ, রহমান জর্জ, শাহাদাত হোসেন প্রমুখ। সাথে থাকছে আফজাল হোসেন নির্মিত ফরিদুর রেজা সাগরের ৮ পর্বের ‘কক্সবাজারে কাকাতুয়া’র পুনঃপ্রচার। পুনঃপ্রচার শুরু হবে ঈদের দ্বিতীয় দিন থেকে। শেষ হবে ঈদের সপ্তম দিন। দেখানো হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

ঈদের দিন : নাটক ‘শহরের শেষ বাড়ি’। মূলগল্প রাবেয়া খাতুন। চিত্রনাট্য মাসুম শারিয়ার ও পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জুনায়েদ বাগদাদী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘পাগলা রাজা বাসর ঘরে’। সাজ্জাদ স্বপনের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। আরফান নিশো, মেহজাবীন অভিনীত এটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ২য় দিন : কমেডি নাটক ‘বায়ুচড়া’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

নাটক ‘রক্তের ঋণ’ দেখানো হবে রাত ৯টা ৩৫ মিনিটে। অপূর্ব, মেহজাবীন অভিনীত নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান ও পরিচালনায় মাহমুদুর রহমান হিমি।

ঈদের ৩য় দিন: নাটক ‘সীমার’ রচনায় জুয়েল এলিন ও পরিচালনা করেছেন আর এ আকাশ। অভিনয়ে মোশাররফ করিম, তাসনোভা তিশা, মুনিরা মিঠু প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

Reneta

নাটক ‘তাকে ভালোবাসা বলে’। রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তানজিন তিশা, আরফান নিশো প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন : নাটক ‘আফ্রিকান বউ’ রচনা জিয়াউদ্দিন রাজু, পরিচালনায় এম আই জুয়েল। তানজিন তিশা, জোভান অভিনীত নাটকটি দেখানো হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

নাটক ‘অকাজের কাজি’ রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। সাফা কবির, তৌসিফ অভিনীত নাটকটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৫ম দিন : নাটক ‘টালটি বালটি’ রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এ নাটকে অভিনয় করেছেন সানজানা রিয়া, মিশু সাব্বির প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

নাটক ‘থ্রি স্টুজেস’। রচনা গোলাম সারোয়ার অনিক ও পরিচালনায় নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে মারজুক রাসেল, আইরিন, চাষী আলম প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন : ‘চুম্বক’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয়ে কেয়া পায়েল, মুশফিক ফারহান প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

একইদিন রাত ৯টা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক ‘মিচকা শয়তান’। রচনা ও পরিচালনা করেছেন মিফতা আনান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

ঈদের ৭ম দিন : ‘এক দানে বড়লোক’ নাটকটি রচনা করেছেন রাসেল আযম ও পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ, সাফা কবির প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

ওদিন রাত ৯.৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘মারচক্কর’। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান, মুনিরা মিঠু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরিনআরফান নিশোঈদ ২০২১চঞ্চল চৌধুরীচাষী আলমচ্যানেল আইজুনায়েদ বাগদাদীতানজিন তিশাতানিয়া আহমেদতাসনোভা তিশানাটকপ্রাণ রায়মারজুক রাসেলমুনিরা মিঠুমুশফিক ফারহানমেহজাবীনমোশাররফ করিমলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাহনাজ খুশিসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT