চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে রাজু আলীমের প্রথম ছবি ‘ভালোবাসার রাজকন্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৯
বিনোদন
A A

আসছে ঈদুল আযহায় দেশের বড় পর্দা ও টেলিভিশনে একযোগে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে লেখক ও নির্মাতা রাজু আলীমের প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসার রাজকন্যা’। মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে এমন খবরই জানান এই নির্মাতা।

জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার অরুণ চৌধুরীর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ‘ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, শিপন মিত্র, আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু ও মিলি বাশারসহ বেশকিছু পরিচিত মুখ।

আসছে ঈদুল আযহায় দেশের বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তির কথা জানান নির্মাতা রাজু আলীম। তিনি বলেন, আসছে ঈদে ‘ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রটি রাজধানীসহ দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা চলছে। তবে কয়টি হলে ছবিটি মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়।

একইসঙ্গে ঈদ আয়োজনে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে জানিয়ে নির্মাতা বলেন, বড় পর্দার পাশাপাশি ‘ভালোবাসার রাজকন্যা’ ছবিটি ঈদের দিন বেলা আড়াইটায় চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।

নেপাল ও বাংলাদেশের মনোরম লোকেশনে পুরো ফিল্ম চিত্রায়িত হয়েছে, তবে বেশীর ভাগ অংশের শুটিং হয়েছে নেপালে। নির্মাতা বলেন, ‘ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রে কাহিনীর বাঁকে বাঁকে রয়েছে টুইস্ট। ছবির গল্পে নতুনত্ব আছে। আশা করছি দর্শকদের কাছে ছবিটি গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।

১১০ মিনিট দৈর্ঘ্যের এই ছবির কাহিনী প্রসঙ্গে রাজু আলীম বলেন, নায়িকা মৌসুমী পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে চায় না। কারণ সে তার বড়লোক মায়ের কাছ থেকে অনেক দুঃখ পেয়েছে। সুন্দরী ও স্মার্ট তার মা বিজনেস পার্সন। স্বামী মারা গেছেন অনেক আগে। তারপর আবেগের বশবর্তী হয়ে ভালোবাসে ফেলেন তারই একমাত্র কন্যা বিশ্ববিদ্যালয়ের সুদর্শন তরুণ শিক্ষককে। মেয়েটার সঙ্গে সেই শিক্ষকের একটা বন্ধুত্ব ছিল। বিষয়টি মেনে নিতে পারে না মেয়ে মৌসুমী হামিদ। সেজন্য পাহাড় থেকে ঝাঁপ দেয়ার জন্য সুদূর নির্জন নেপালে যায় মৌসুমী। ওদিকে বনজ ওষুধ কোম্পানিতে চাকরি করা শিপন কাজ উপলক্ষে তখন নেপালে। পাহাড় থেকে ঝাঁপ দেয়ার আগে মৌসুমীকে বাঁধা দেয় শিপন। ঘটনা মোড় নেয় অন্যদিকে।

Reneta

এ ছবিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ফেরদৌস আরা’র গান। চিত্রগ্রহণে আছেন সুজন মেহমুদ। সুরকার ও সম্পাদনা শওকত আলী রানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবিদ রেহানকাজী রাজু ও মিলি বাশারফারজানা চুমকিমৌসুমী হামিদরাজু আলীমলিড বিনোদনশিপন মিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT