চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে অন্য এক কাঙালিনী সুফিয়া!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
বিনোদন
A A

রূপ নাকি গুণ? কোনটির কদর করবেন আপনি? গানে গানে এই পুরনো বিতর্ক উসকে দেবেন লোকগানের জনপ্রিয় শিল্পী কাঙালিনী সুফিয়া। ‘প্রেমিক বাঙাল’ নামের বিশেষ এই গানটিতে তার সঙ্গী হয়েছেন এ প্রজন্মের কণা ও মার্সেল।

‘ওরে ও প্রেমিক বাঙাল/ হইস না তুই রূপের কাঙাল’-এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। মার্সেলের সুর ও সংগীতে এতে কাঙালিনী ও কণার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি।

সিএমভি’র প্রযোজনায় ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হবে ‘প্রেমিক বাঙাল’-এর মিউজিক ভিডিও। গল্পধর্মী বড় বাজেটের এই ভিডিওতেও থাকছে চমক। রাজু রাজের পরিচালনায় ‘প্রেমিক বাঙাল’-এ মডেল হয়েছেন কাঙালিনী নিজেই। এতে বিশেষ ‘লুক’ নিয়ে হাজির হচ্ছেন ‘মডেল’ কাঙালিনী! ভিডিওতে চমক হয়ে আরও থাকছেন নৃত্যশিল্পী ও মডেল হৃদি শেখ, শিল্পী-সুরকার মার্সেল ও একদল নৃত্যশিল্পী।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিরাট আয়োজনের এই প্রজেক্ট। যেখানে গানের মাধ্যমে বিনোদন দেয়ার পাশাপাশি থাকছে চলমান সময় নিয়ে বিশেষ বার্তাও।

‘প্রেমিক বাঙাল’ সম্পর্কে সুরকার-শিল্পী মার্সেল বলেন, ‘গানটিতে অনেকগুলো মানুষের দীর্ঘদিনের শ্রম জড়িয়ে আছে। আমরা চেয়েছি, এই গানের মাধ্যমে কাঙালিনী সুফিয়াকে নতুন করে এ প্রজন্মের কাছে তুলে ধরতে। এতোটুকু বলতে পারি, ভিডিওতে সবাই নতুন এক কাঙালিনী সুফিয়াকে দেখতে পাবেন।’

বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কাঙালিনী সুফিয়া। দীর্ঘদিন পর তাকে পাওয়া যাচ্ছে নতুন গান ও ভিডিওতে। গানটি নিয়ে উচ্ছ্বসিত শিল্পী নিজেও।

Reneta

এদিকে গানটির গীতিকার সোমেশ্বর অলি বলেন, বছর দেড়েক আগে এই গানটির পরিকল্পনা করা হয়। লেখার পর সুর, সংগীতায়োজন ও ভিডিও কেমন হবে- এ নিয়ে ভালোই কাঠখড় পোড়াতে হয়েছে। সবচেয়ে বড় কথা, কাঙালিনী সুফিয়ার মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা নিশ্চয়ই দারুণ প্রাপ্তি।

সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের উল্লেখযোগ্য অডিও-ভিডিও শেয়ারিং সাইটে ঈদ উপলক্ষে গান-ভিডিওটি উন্মুক্ত হবে শিগগিরই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কণাকাঙালিনী সুফিয়ামার্সেললিড বিনোদনসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২ মাস পর ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই হবে: শিক্ষামন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টুয়েন্টি আদর্শ প্ল্যাটফর্ম: মুশতাক

এপ্রিল ২৫, ২০২৬

টি-টুয়েন্টি দলে মোস্তাফিজ-নাহিদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT