চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের সর্বাধিক নাট্য নির্মাতার মাত্র দুটি কাজ, কেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
বিনোদন
A A

ঈদ উপলক্ষ্যে সর্বাধিক নাটক নির্মাণ করে বিগত বছরগুলোতে বেশ কয়েকবার আলোচিত হয়েছেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। অথচ আসছে ঈদের জন্য মাত্র একটি টেলিফিল্ম ও একটি নাটক নির্মাণ করেছেন দাপুটে এই নির্মাতা।

ঈদের জন্য টানা কয়েকবার সর্বাধিক নাটক-টেলিফিল্ম নির্মাণের রেকর্ড গড়েছেন, অথচ এবার সংখ্যায় মাত্র দুটো কাজ, কেন?-জানতে চাইলে চারশোর বেশি নাটক নির্মাণ করা এই নাট্য নির্মাতা জানান, হ্যাঁ, স্মরণকালে ঈদকে কেন্দ্র করে এবারই সবচেয়ে কম কাজ করলাম। আসলে বর্তমানে আমি আমার প্রথম ছবি ‘বিশ্ব সুন্দরী’র কাজে মগ্ন আছি। চিত্রনাট্য থেকে শুরু করে ছবির প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে। এ কারণে এবার ছোট পর্দার জন্য কাজ করতে পারিনি।

নির্মাতা জানান, আসছে ঈদে চ্যানেল আইয়ের জন্য একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন, নাম ‘তোমারি প্রেমে প্রতিদিন ’। ফারিয়া হোসেনের লেখা ও প্রযোজনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও ডলি জহুর। ঈদের তৃতীয় দিন দুপুর আড়াইটায় টেলিফিল্মটি প্রচার হবে।

Banglabid

এছাড়াও এই ঈদে একটিমাত্র নাটক নির্মাণ করেছেন বলে জানান চয়নিকা। এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা পাঁচ মিনিটে দেখানো হবে নাটকটি। মাসুম শাহরিয়ারের লেখা নাটকের নাম সুইজারল্যান্ড। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছন রিয়াজ ও অপি করিম।

গেল এপ্রিলের প্রথম সপ্তাহে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্ব সুন্দরী’র মহরত অনুষ্ঠান সম্পন্ন হয়। ছবির মধ্য দিয়ে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পরীমনি।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ করেছেন রুম্মান রশীদ খান। মহরত অনুষ্ঠানে জানানো হয়, আসছে জুনে ‘বিশ্ব সুন্দরী’র শুটিং শুরুর কথা। এ বছরের শেষের দিকে না হলেও ২০২০ সালের শুরুতে ‘বিশ্ব সুন্দরী’ মুক্তি দিতে চান নির্মাতা। সিয়াম-পরীমনি ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, আনন্দ খালেদ ও মনিরা মিঠু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপি করিমঈদ ২০১৯চয়নিকা চৌধুরীচ্যানেল আইডলি জহুরপরীমনিবিশ্বসুন্দরীমাহফুজ আহমেদমেহজাবীন চৌধুরীরিয়াজলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদে যেতে চাপের চেয়ে লোভ বেশি ছিল: গয়েশ্বর

পরবর্তী

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পরবর্তী

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

'সংখ্যালঘু বিরোধী' অভিযোগ মোকাবেলা করে বিজেপির জয়

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT