বিনোদন

ঈদের দ্বিতীয় দিন: হুমায়ূনের ‘আমার আছে জল’

ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে সকাল ১০টা ১৫ মিনিটে...

বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে জৌলুস নেই এবার। নেই তারকাদের হইহুল্লোড়। ছিমছাম ঘরোয়া আমেজেই ঈদ পালন করছেন সবাই। তামধ্যেই টেলিভিশন ও অনলাইন প্লাটফর্মগুলোতে শুরু হয়েছে বাহারি অনুষ্ঠান প্রচারের!

এতো প্রতিকূলতার মধ্যেও ঘরে থাকা দর্শকদের জন্য ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। তারই ধারাবাহিকতায় ঈদের পর দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রটি।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। হুমায়ূনের নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফেরদৌস, মীম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, সালেহ আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডাক্তার এজাজ আহমেদ।

বিষয়:জয়ন্ত চট্টোপাধ্যায় জাহিদ হাসান পীযূষ বন্দ্যোপাধ্যায় ফেরদৌস মীম মুনমুন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…