চ্যানেল আইতে ঈদের দিন রাত ০৯.৩৫ মিনিটে প্রচার হবে সালাহউদ্দিন লাভলু পরিচালিত নাটক ‘আবার যদি দেখা হয়।’
‘আবার যদি দেখা হয়’ নাটকটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম। অভিনয় করেছেন নিলয়, সারওয়াত আজাদ বৃষ্টি।
এছাড়াও ঈদের দিনে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ‘রাত্রীর যাত্রী’ এবং ‘আলোয় ভুবন ভরা’ সিনেমাটির। থাকছে নাটক জয় হলো জয়দেবপুরে, এবং বামদিক থেকে চলুন।
এছাড়াও থাকছে দেশের বিশিষ্টজন ও রাজনীতিবিদদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ এবং এন্ড্রু কিশোর এর পরিবেশনায় ঈদের বিশেষ একক সংগীতানুষ্ঠান।







