চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৮
ধর্ম ও জীবন, পরিবেশ, বাংলাদেশ
A A

পবিত্র ঈদ উল আযহার দিন রাজধানীতে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর চট্টগ্রাম-বরিশাল ও খুলনা বিভাগে দিনভরই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে রাজশাহী-রংপুর-ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের যে কোনো সময় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

চলতি মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। ৮ আগস্ট প্রথম লঘুচাপটি ভারতের উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করে। ১৩ আগস্টের দ্বিতীয় লঘুচাপটি ১৫ আগস্ট নিম্নচাপ হিসেবে ওই একই অঞ্চল দিয়ে স্থলভাগ অতিক্রম করে।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মৌসুমী বায়ু নিস্ক্রিয় হয়ে গত ১৮ ও ১৯ আগস্ট পর পর দুই দিন রাজশাহী-রংপুর-বগুড়া, ঈশ্বরদি, ঢাকা এবং টাঙ্গাইলে তাপপ্রবাহ দেখা দেয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানিয়েছেন, শনিবার দিনাজপুরে ৩৮.৬ এবং ঢাকায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২১ বছরের মধ্যে আগস্ট মাসে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাতও হয়েছে ৪২ শতাংশ কম।

গত ১৯ আগস্ট তৃতীয় দফায় বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু আবারও কিছুটা সক্রিয় হবে বলে পূর্বাভাস দিয়েছেন আব্দুল মান্নান।

Reneta

ঈদের দিন রাজধানীতে মেঘময় আকাশ আর রোদ-বৃষ্টির খেলা চলবে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াঈদ-উল আযহালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে রাজধানীর সর্বশেষ ঈদ জামাত

পরবর্তী

‘বরখাস্ত হবেন মরিনহো’

পরবর্তী

‘বরখাস্ত হবেন মরিনহো’

সামাজিক মাধ্যমগুলো খুব বিপজ্জনকভাবে কণ্ঠ স্তব্ধ করছে: ট্রাম্প

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT