চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে কী থাকে নানান দেশের খাবার টেবিলে?

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৫:১৪ অপরাহ্ণ ২৪, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ঈদের খাবার

ঈদের খাবার

ঈদে কী খেতে পছন্দ করেন আপনি? সকালে নিশ্চয়ই সেমাই খান। সাথে হয়তো পায়েস কিংবা ফিরনি থাকে। আর দুপুরে এবং রাতে তো পোলাও বিরিয়ানি ছাড়া চলেই না তাই না?

মুসলিম দেশগুলোর প্রতিটিতেই ঈদে নানান ধরণের মিষ্টান্ন খাওয়া হয়। আবার আমরা যেমন পোলাও কিংবা বিরিয়ানি খাই, তাদেরও থাকে তেমন ভুঁড়ি-ভোজের আয়োজন। জেনে নিন ঈদে কোন দেশে কী খাবার খাওয়া হয় সেই সম্পর্কে কিছু তথ্য।

মিশর
মিশরে চার দিনব্যাপী ঈদ উৎসব পালন করা হয়। ঈদে বিশেষ ধরণের বিস্কিট রাখা হয় মিষ্টান্ন হিসেবে যার নাম কাক। এছাড়াও ভাত, মাংস, পেঁয়াজ, ভিনেগার একসঙ্গে ব্লেন্ড করে তৈরি করা হয় ফাতা। মাছের নানান রকম কাবাব তাকে ঈদের মেন্যুতে।

Banglabid

ইরাক
ঈদ তো বটেই যে কোনো উৎসবেই ইরাকের মুসলিমরা খেজুর খেতে ভালোবাসেন। এছাড়াও বাদাম, গোলাপের পাপড়ি এবং খেজুরের পুর ভরা বিস্কিট লাইচা থাকে ঈদের টেবিলে।

সোমালিয়ায় ঈদের ট্র্যাডিশনাল খাবার হালভো

সোমালিয়া
সোমালিয়াতে তৈরি করা হয় ট্র্যাডিশনাল ডেজার্ট হালভো। চিনি, তেল, ভুট্টার গুড়া এবং নানান মশলা মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু এই ডেসার্ট।

আফগানিস্তান
আফগানিস্তানে ঈদে মজার একটা খেলা খেলেন পুরুষরা। শক্ত সেদ্ধ ডিম ছোড়াছুড়ি করে ঈদের আনন্দে মেতে ওঠেন তারা। এটা তাদের একটা ঐতিহ্যবাহী ঈদের খেলা। খাবার টেবিলে ছোলা দিয়ে তৈরি সর-নাখোদ পরিবেশন করা হয়। এছাড়াও জেলাবি এবং কেক ওয়া কোলচা (সাধারণ কেক) পরিবেশন করা হয় অতিথিদের।

Reneta

মিয়ানমার
মিয়ানমারের মুসলিমরা ঈদে সুজির তৈরি মিষ্টান্ন খেয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। এছাড়াও তারা মাংস এবং বাদাম দিয়ে তৈরি বিরিয়ানি পরিবেশন করেন অতিথিদের।

তুরস্কে ছোট শিশুরা প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে এলে তাদেরকে উপহার দেয়া হয় বাকলাভা

তুরস্ক
তুরস্কে বেশ জাকজমক ভাবে উদযাপন করা হয় ঈদ উৎসব। প্রচুর মিষ্টান্ন থাকে খাবার টেবিলে। বিশেষ করে টার্কিস ডিলাইট এবং বাকলাভা তো না হলেই নয়। ছোট শিশুরা প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে এলে তাদেরকে উপহার দেয়া হয় নানান রকমের ক্যান্ডি, বাকলাভা, টার্কিস ডিলাইট, এবং টাকা।

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় বিশেষ একটি খাবার তৈরি করা হয় যার নাম কু লাপিস লেজিত। মাখন, মশলা এবং ময়দা দিয়ে অনেকগুলো লেয়ারে তৈরি করা হয় খাবারটি।

সৌদি আরব
সৌদি আরবে ঈদে নানান রকমের রুটি, কাবসা, লেবান, কাবাব, সালাদ ইত্যাদি তৈরি করা হয়। এছাড়াও থাকে মিষ্টি জাতীয় নানান খাবার। সব খাবারই পরিমাণে অনেক বেশি তৈরি করা হয়। প্রতিবেশী এবং গরিবদের মাঝে বিলানো হয় ঈদের খাবার।

পাকিস্তান ও ভারতে ঈদের খাবারে তৈরি করা হয় বিরিয়ানি

ভারত
পাশের দেশ ভারতের সাথে বাংলাদেশের ঈদের তেমন পার্থক্য নেই। সেমাই, পুডিং, কাবাব, নেহারি, হালিম, বিরিয়ানি, মিষ্টি, হালুয়া ইত্যাদি আয়োজন থাকে খাবার টেবিলে।

পাকিস্তান
পাকিস্তানে ঈদের দিন সকালের নাস্তায় বিভিন্ন রকমের মিষ্টান্ন খাওয়া হয়। ঈদে ট্র্যাডিশনাল খাবার হিসেবে তৈরি করা হয় শির কোরমা। সেমাই, মাখন, দুধ, খেজুর, চিনি, শুকনা ফল, বাদাম ইত্যাদি মিশিয়ে তৈরি করা হয় এই খাবারটি। এছাড়াও থাকে কাবাব এবং বিরিয়ানি। এনডিটিভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদের খাবারখাবার
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT