চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগের দিন পর্যন্ত মধুমিতায় ‘নোলক’, পূজায় কলকাতায় মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৯
বিনোদন
A A

গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল তারকা অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা ববি অভিনীত ছবি ‘নোলক’। এরপর দেশের অধিংকাশ সিনেমা হলে একে একে ‘নোলক’ প্রদর্শিত হলেও প্রথমবারের মতো রাজধানীর ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতায় চলবে ‘নোলক’।

শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে আগামী দূর্গা পূজায় শাকিব-ববি অভিনীত ‘নোলক’ চলবে কলকাতায়।ছবির প্রযোজক ও পরিচালক সাকিব সনেট চ্যানেল আই অনলাইনকে এ খবর জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, মুক্তির পর থেকে দেশের ১৩০ সিনেমা হলে ‘নোলক’ চলছে। কিন্তু মধুমিতায় এর আগে চলেনি। শুক্রবার (২ আগস্ট) থেকে মধুমিতায় চলবে ছবিটি। ঈদুল আযহার বাকি আছে আর মাত্র ১০-১১ দিন। ঈদের আগেরদিন পর্যন্ত সেখানে ‘নোলক’ চলবে।

মুক্তির এতোদিন পর কেন মধুমিতায় নোলক? এমন প্রশ্নে সাকিব সনেট বলেন, দেশে নতুন ছবি নেই। নোলক দিয়েই মধুমিতার মতো বড় সিনেমা হলে দর্শকদের চাহিদা পূরণ করা সম্ভব, এজন্যই হয়তো ছবিটি নিয়েছেন সিনেমা হল কর্তৃপক্ষ।

তিনি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে নোলক চলবে কলকাতাতেও। আগামী দুর্গা পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে ‘নোলক’। সাফটা চুক্তির মাধ্যমে সেখানে ছবিটি চালাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। তাদের সাথে কথাবার্তাও ফাইনাল হয়ে গেছে।

ঈদের পর ‘আব্বাস’ ছাড়া দেশের প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য কোনো ছবি মুক্তি পায়নি। ছবি সংকটের কারণে দেশের প্রেক্ষাগৃহে একাধিক ভারতীয় ছবি আমদানি করে প্রদর্শিত হয়েছে। এসব ছবি কোনোটাই ভালো ব্যবসা করতে পারেনি বলে চ্যানেল আই অনলাইনকে জানান মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার আহমেদ নওশাদ।

Reneta

তিনি বলেন, আমদানি ছবি দিয়ে চোখে পড়ার মতো দর্শক আনেনি। আরও বলেন, ঈদের আগে আমাদের আর ছবি নেই। তাই ‘নোলক’ প্রদর্শন করবো ঈদ পর্যন্ত।

শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিতে অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ।

‘নোলক’-এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। প্রযোজনা করেছে বি হ্যাপী এন্টারটেনমেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুভব মাহাবুবওমর সানিকলকাতাদুর্গা পূজাববিমৌসুমিরজতাভ দত্তরেবেকালিড বিনোদনশহিদুল আলম সাচ্চুশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT