চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে কি?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৫ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২২
সম্পাদকীয়
A A
বাস স্ট্যান্ডে যাত্রীরা অপেক্ষা করছে, বিভিন্ন বাস পার্কিংয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় এবছরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৮ হাজার কোটি টাকা নৈরাজ্যকারী সিন্ডিকেটের পকেটে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ওই টাকার ৪০ শতাংশ চাঁদাবাজ সিন্ডিকেট, বাকি ৬০ শতাংশ পরিবহন মালিক-শ্রমিক ও নেতাদের পকেটে যাবে বলে দাবি করেছে যাত্রী অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনটি।

টাকার অংকের ওই হিসেব নিয়ে অনেকে দ্বিমত প্রকাশ করতেই পারেন। তবে ঈদযাত্রায় যারা বিভিন্ন গণপরিবহনে টিকেট করেছেন নয়তো ইতিমধ্যে গন্তব্যে পৌঁছেছেন তারা নিজেরাই বলতে পারবেন, কত শতাংশ ভাড়া তারা বেশি দিয়েছেন। সরকার নানাভাবে চেষ্টা করেও এ ভাড়া নৈরাজ্য বন্ধ করতে পারছে না। মন্ত্রী থেকে শুরু করে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা আহ্বান-নির্দেশ নয়তো পরামর্শ দিলেও তা কাজে আসছে না।

যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, ২৫ এপ্রিলের পর থেকে জেলাগুলোয় যাত্রাপথে বিভিন্ন বাসে যাত্রীপ্রতি ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। নৌপথেও ভাড়া নৈরাজ্য চরমে ঠেকেছে। রেলে টিকিট কালোবাজারি, অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনা অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার চরমে পৌঁছেছে। আকাশপথেও এহেন ভাড়া নৈরাজ্যের কারণে যাত্রীসাধারণ এখন দিশেহারা।

Banglabid

ভাড়া নৈরাজ্য ঠেকাতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। তারা রাজধানীর নানা বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে জরিমান করছে। আজ (২৯ এপ্রিল) তারা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় ও ভাড়ার তালিকা কাউন্টারের সামনে না ঝুলানোয় পাঁচ পরিবহনকে জরিমানা করেছে। ৫০০ বা ১০০০ টাকার ওই জরিমানা আদায় পরিবহন মালিকদের গায়েই লাগছে না, কারণ ২/৩টি সিটের অতিরিক্ত ভাড়া থেকেই তাদের তা উসুল হয়ে যাচ্ছে!

করোনায় গেল ২ বছরে ঈদযাত্রায় বিধিনিষেধ থাকায় এবছর ঘরমুখী মানুষের চাপ বহু বেড়েছে। যেকোনো মূল্য নিজ জেলাতে বা গ্রামে ঈদ উদযাপনে যেতে লাখ লাখ মানুষ প্রস্তুতি নিয়ে ফেলেছেন। চাহিদা ও যোগানের জটিল সমীকরণের সুযোগ নিচ্ছে নৈরাজ্যকারী সিন্ডিকেট। পরিবহনখাতে সরকারি সেবার চেয়ে বহুগুণ বেড়েছে বেসরকারি উদ্যোগ, সেজন্য হুট করে কোনো শক্ত পদক্ষেপে যাওয়াও সরকারের জন্য কঠিন। এছাড়া সংসদ সদস্য থেকে শুরু পরিবহন খাতে তদারকির সাথে প্রত্যক্ষ জড়িতরা সরাসরি পরিবহন ব্যবসায় যুক্ত। ফলে অনেকসময় শুধু হালকা আহবান নয়তো লঘু জরিমানার মধ্যে দিয়েই দায়িত্ব শেষ করতে হচ্ছে দায়িত্বশীলদের, আর ভোগান্তির শিকার হয়েই আসছে জনগণকে। এই অবস্থার পরিবর্তন অবশ্যই জরুরি, আমাদের আশাবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাঈদযাত্রায় জনদুর্ভোগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করবে সাউথ আফ্রিকা

পরবর্তী

প্রয়াত ক্রিকেটার রুবেলের পরিবারের পাশে ডিএনসিসি

পরবর্তী
প্রয়াত ক্রিকেটার রুবেলের পরিবারের সাথে ডিএনসিসি প্রতিনিধির সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত ক্রিকেটার রুবেলের পরিবারের পাশে ডিএনসিসি

বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ: ফখরুল

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT