ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করবে সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ঘোষণা দেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন কর্মকর্তারা, যা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন দিক দেখাবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিপিএল, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে ক্রিকেট সাউথ আফ্রিকা। ২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে লিগটির প্রথম আসর, জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

ছয় দল নিয়ে হবে টুর্নামেন্টের প্রথম আসর। প্রত্যেক দলের একাদশে ৪ জন করে বিদেশি থাকতে পারবে। জানুয়ারির আগে খেলোয়াড়দের নিলাম হবে। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মতো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে খেলা, প্রত্যেক দল মোট ১০টি করে ম্যাচ পাবে। প্লে-অফসহ প্রথম আসরে সব মিলিয়ে ৩৩ ম্যাচ হবে। সুপার স্পোর্টস ও ক্রিকেট সাউথ আফ্রিকা যৌথভাবে লিগ পরিচালনা করবে।

বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ক্রিকেট সাউথ আফ্রিকার সিইও বলেছেন, ‘এরকম কিছু করার জন্য মুখিয়ে ছিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যক্তিগত বিনিয়োগের সুযোগ করে দিল লিগটি। ইতিমধ্যেই বেশকিছু স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীর পক্ষ থেকে সাড়া পেয়েছে সিএসএ।’

বিষয়:আইপিএল বিপিএল সাউথ আফ্রিকা সিএসএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…