চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদকে সামনে রেখে ঘরে বসে রাফাতের ‘লুকোচুরি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ১৮, মে ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত সাধারণ ছুটির কারণে ঘরবন্দি সবাই। তবে ঘরে থাকলেও এই সময়ে সৃষ্টিশীল মানুষেরা হাজির হচ্ছেন নিজেদের কাজ নিয়ে। তেমনি একজন তরুণ কণ্ঠশিল্পী রাফাত খান।

ঈদুল ফিতরকে সামনে রেখেই গানটির পরিকল্পনা করেন রাফাত। সোমবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশ করেন তিনি।

গানটি সম্পর্কে জানতে চাইলে রাফাত খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘আমার নীল জোসনা অ্যালবামের একটি জনপ্রিয় গান ‘লুকোচুরি’। করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ঘরেই দিন কাটাতে হচ্ছে। এরমাঝেই হুট করে মোবাইলে ‘লুকোচুরি’ গানটি রেকর্ড করেছি। পরে বাসার ভেতরে ও ছাদে গানটি মোবাইলে ভিডিও ধারণ করি।’’

রাফাত বললেন, ‘‘এবার সবাই আমরা কিছুটা ভিন্নভাবে ঈদ পালন করবো। অনেকেই হয়তো নিজের প্রিয় মানুষটার সাথে ঈদের দিনটি উদযাপন করতে পারবেন না। তবে ভেঙে না পরে, এখন সময় নতুন পরিস্থিতিতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। এবার সবাই কিছু না কিছু মিস করবে, তাই সকলের জন্য আমার এই গানটি পুনরায় গাওয়া।’’

‘লুকোচুরি’ শিরোনামের গানটি রাফাতের ‘নীল জোসনা’ অ্যালবামের সমাদৃত একটি গান। ২০১৩ সালে নীল জোসনা অ্যালবামটি মুক্তি পায়। অ্যালবামের গানগুলোর কথা সুর ও সংগীত পরিচালনায় ছিলেন ইমন চৌধুরী।

এরআগে ২০১৭ সালে বাংলা লোকসংগীতের অমর শিল্পী আব্দুল আলীমের জনপ্রিয় গান ‘পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই’ গানটি নতুন করে পরিবেশন করে ইউটিউবে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন রাফাত খান। সেসময় ইউটিউবে ‘জমিন’ নামে মুক্তি দেওয়া হয়েছিল গানটির মিউজিক ভিডিও। অল্প দিনের মধ্যেই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে।

Reneta

‘লুকোচুরি’ গানটি দেখুন: 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT