চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ই-হজ জটিলতায় বাংলাদেশি হাজিদের ভোগান্তির শঙ্কা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৪ অপরাহ্ণ ২২, জুন ২০১৯
সম্পাদকীয়
A A
বিশাল সংখ্যক হাজি মক্কা মসজিদে তাওয়াফ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে যারা হজ করতে যান এমন অনেক যাত্রী বলতে গেলে প্রতিবছরই হয়রানির শিকার হন। এই ভোগান্তির অন্যতম কারণ হজ এজেন্সির অনিয়ম। তবে এবার হজযাত্রা শুরুর ১২ দিন আগেই এলো শঙ্কার খবর।

চ্যানেল আইয়ের এক প্রতিবেদনে জানা যায়, সৌদি সরকারের ই-হজ ব্যবস্থাপনায় জটিলতার কারণে নির্ধারিত সময়ে মক্কায় এসেও বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারছে না বাংলাদেশের বেসরকারি এজেন্সিগুলো।

এমনকি আসন্ন হজের বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন হলেও সৌদি সরকারের ডিজিটাল ই-হজ সিস্টেমের ত্রুটির কারণে নির্ধারিত সময়ের মধ্যেও মক্কায় হাজিদের বাড়ি ভাড়া, মিনায় ও আরাফাত ময়দানে হাজিদের খাবারের ব্যবস্থা সম্পন্ন করা যায়নি।

Banglabid

এর ফলে বাংলাদেশ থেকে যাওয়া হাজিরা চরম ভোগান্তিতে পড়বেন বলেই আমাদের শঙ্কা। সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ হজ এজেন্সিগুলো এ বিষয়ে যথাযথ ভূমিকা রাখবে বলেই আমরা আশা করি।

এছাড়া এর আগে হজযাত্রার ফ্লাইট শিডিউলে বিপর্যয়, কিছু অসাধু এজেন্সির নানা অনিয়ম, সৌদিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার, এমনকি হাজিদের টাকা মেরে উধাও হয়ে যাওয়ার খবরও আমরা এর আগে দেখেছি। সেসব বিষয় বিবেচনায় রেখে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। কেউ ইচ্ছাকৃতভাবে হাজিদের হয়রানি করলে এর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের জন্য সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে হবে।

আমরা মনে করি, হজ ব্যবস্থাপনা আর দশটি ব্যবসার মতো শুধুই ব্যবসা নয়। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে সাধারণ ধর্মভীরু মানুষ এখানে টাকার বিনিময়ে সেবা প্রত্যাশা করে। তাই এক্ষেত্রে হাজিরা এমন ভোগান্তি, সীমাহীন কষ্ট, অনিয়ম আর দুর্নীতির শিকার হবেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে এখন থেকেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশি হাজিসম্পাদকীয়হজহাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT