আন্তর্জাতিক

ই-মেরিটাইম ট্রানজিট ভিসা চালু করল সৌদি আরব

বড় ক্রুজ শিপ সমুদ্রের মধ্যে সূর্যাস্তের সময় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি বড় ক্রুজ শিপ সমুদ্রের মধ্যে সূর্যাস্তের সময় চলাচল করছে, পেছনে পাহাড়ি এলাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে জাহাজের মাধ্যমে ভ্রমণে আসার জন্য ই-মেরিটাইম ট্রানজিট ভিসা চালু করা হয়েছে।

শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিসা চালুর ঘোষণা দেয় বলে জানিয়েছে সৌদি গেজেট।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়: ক্রুজের জাহাজের মাধ্যমে যারা আসবে তাদের জন্য ই-ভিসা ইস্যু করা হবে। ভিসা পেতে ইচ্ছুকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন জমা দিতে পারেন।

দেশটির মন্ত্রণালয় বলছে, ক্রুজ জাহাজের টিকিট কেনার পর ভিসার আবেদন পূরণ করতে হবে। আবেদনের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা সার্ভিসেস প্ল্যাটফর্মে দেওয়া হবে।

আবেদনের আনুষ্ঠানিকতা শেষ করে ভিসা প্রসেসিং করা হবে এবং সেই অনুযায়ী সৌদি দূতাবাসের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা দেওয়া হবে।

বিষয়:ট্রানজিট ভিসা সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…